ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটিতে কর্মখালি। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারি বিভাগের একটি গবেষণা প্রকল্পে গবেষক এবং কর্মী প্রয়োজন। কৃত্রিম মেধা বিষয়ক ওই প্রকল্পে সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্যান্ট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।
তথ্যপ্রযুক্তি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরেরা সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্যান্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে চাকরির সুযোগ পাবেন।
আরও পড়ুন:
সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট ১১ মাসের চুক্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ২৮,৮০০-৬৮,৪০০ টাকা বেতনক্রমে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। ১৬ জুলাই অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তার আগে তাঁদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। কী ভাবে আবেদন জমা দেবেন, সেই সংক্রান্ত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।