ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দিচ্ছে কাজের সুযোগ। এই মর্মে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। নিযুক্তদের কর্মস্থল হবে দিল্লি। যদিও পরে তা পরিবর্তিত হতে পারে।
সাপোর্ট ম্যানেজার এবং ফুল স্ট্যাক ডেভেলপার নিয়োগ করা হবে। সাপোর্ট ম্যানেজার পদে একজনকে নিয়োগ করা হবে। ২০ জন ফুল স্ট্যাক ডেভেলপার নিয়োগ করা হবে। সাপোর্ট ম্যানেজার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং বিষয় স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। ছ’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুল স্ট্যাক ডেভেলপার পদেও আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারং বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে। দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ অগস্ট। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।