Advertisement
E-Paper

ভিডিয়ো এডিটিং-এর কাজে দক্ষ! কোন শর্তে মিলতে পারে কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ

জুনিয়র ভিডিয়ো এডিটর প্রয়োজন। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিল্ম, কমিউনিকেশন বা ভিডিয়ো প্রোডাকশনে স্নাতক হতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৮:৩৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্র অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এ কর্মখালি। সম্প্রতি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র।

জুনিয়র ভিডিয়ো এডিটর প্রয়োজন। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিল্ম, কমিউনিকেশন বা ভিডিয়ো প্রোডাকশনে স্নাতক হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর ওয়েবসাইটে (https://dic.gov.in/) ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিটি থেকেই।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy