ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক হতে হবে। অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কেন্দ্রীয় বা রাজ্য বিশ্ববিদ্যালয় অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থায় অডিট ও অ্যাকাউন্টসের কাজে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
সিনেমা থেকে ওটিটি, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে পেশাগত সুযোগ কতটা? কী পড়বেন, কোথায় পড়বেন?
-
বিপিএড-এর সঙ্গে এমএড পড়ার সুযোগ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, কোন যোগ্যতায় ভর্তি হতে পারবেন ৪০ জন?
-
২০২৮-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ, নবম শ্রেণির রেজিস্ট্রেশন তথ্য যাচাই শুরু ১৬ সেপ্টেম্বর থেকে
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র ই-মেল করতে হবে। বর্ধিত মেয়াদ অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ সেপ্টেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।