Advertisement
E-Paper

ক্রীড়াবিদদের জন্য আয়কর দফতরে ১১৯টি পদে নিয়োগ, আবেদন করতে কোন যোগ্যতা থাকা প্রয়োজন?

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ অগস্টের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৭:১৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ক্রীড়াবিদদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আয়কর দফতর। বিভিন্ন পদে মোট ১১৯ জনকে নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর, ২০২৬। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়কর দফতরের দিল্লি অঞ্চলের ওয়েবসাইট incometaxdelhi.gov.in-এ।

কোন পদে কত শূন্যপদ?

এই নিয়োগ প্রক্রিয়ায় মোট তিন ধরনের পদে কর্মী নেওয়া হবে।

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: ৪৪টি পদ

স্টেনোগ্রাফার গ্রেড ২: ৯টি পদ

মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস): ৬৬টি পদ

কর্তৃপক্ষ জানিয়েছেন, পদগুলি আপাতত অস্থায়ী হলেও পরবর্তী সময়ে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়োগের পর প্রার্থীদের দু’বছরের শিক্ষানবিশি পর্ব সম্পূর্ণ করতে হবে। দফতরের প্রচলিত নিয়োগবিধি অনুযায়ী এই সময়সীমা নির্ধারিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী?

প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ অগস্টের মধ্যে প্রার্থীদের সংশ্লিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে।

ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

স্টেনোগ্রাফার গ্রেড ২: স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাল্টি টাস্কিং স্টাফ: স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া, আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

কী ভাবে হবে নিয়োগ?

প্রথমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। নির্ধারিত শর্ত পূরণকারী প্রার্থীদের আবেদনপত্র খতিয়ে দেখে পরবর্তী বাছাই প্রক্রিয়ার জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।

প্রার্থীদের ক্রীড়াক্ষেত্রে সাফল্য, প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্স, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য মূল্যায়ন করা হবে।

অনলাইন আবেদনপত্রে দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রাথমিক মেধাতালিকা তৈরি করা হবে। অফলাইনে অতিরিক্ত কোনও তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে না। পরবর্তী পর্যায়ে প্রার্থীদের যোগ্যতার প্রমাণ হিসেবে মূল নথি দেখবেন কর্তৃপক্ষ। নথি যাচাইয়ের পরই নিয়োগ চূড়ান্ত হবে প্রার্থীদের।

Income Tax Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy