Advertisement
E-Paper

এআইসিটিই-র ইন্ডাস্ট্রি ফেলোশিপে সংস্থাগুলির নথিভুক্তির সময়সীমা বাড়ল, কোন সংস্থাগুলি আবেদন করতে পারবে?

কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও মজবুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে পড়ুয়াদের পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কাজের অভিজ্ঞতার যোগ তৈরি করতে চায় এআইসিটিই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৪:৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর (এআইসিটিই) ইন্ডাস্ট্রি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৬-২৭-এর দ্বিতীয় পর্যায়ে শিল্প সংস্থাগুলির নথিভুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী সংস্থাগুলি ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত এই কর্মসূচিতে যোগদানের জন্য আবেদন জানাতে পারবে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও মজবুত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এর মাধ্যমে পড়ুয়াদের পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের কাজের অভিজ্ঞতার যোগ তৈরি করতে চায় এআইসিটিই। পাশাপাশি, শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী পড়ুয়াদের দক্ষ করে তোলার উপরেও গুরুত্ব দেওয়া হবে এখানে।

কোন সংস্থাগুলি আবেদন করতে পারবে?

এআইসিটিই-র এই কর্মসূচিতে যোগ দিতে আগ্রহী শিল্প সংস্থাগুলিকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

১। সংস্থার ভারতে নথিভুক্ত কার্যালয় থাকতে হবে।

২। সংস্থাটি অন্তত পাঁচ বছর ধরে কাজ করছে, এমন হতে হবে।

৩। গত তিন বছরে সংস্থার গড় বার্ষিক লেনদেনের পরিমাণ অন্তত ১০০ কোটি টাকা হতে হবে।

নির্ধারিত শর্ত পূরণ করলে স্বত্বাধিকারী সংস্থা, অংশীদারি সংস্থা, বিভিন্ন কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি (পিএসইউ) এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে পারবে।

কী ভাবে নথিভুক্ত হবে সংস্থাগুলি?

যোগ্য শিল্প সংস্থাগুলি এআইসিটিই-র নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে নথিভুক্ত হতে পারবে।

১। প্রথমে ifp.aicte.gov.in/industry-registration ওয়েবসাইটে যেতে হবে।

২। নথিভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

৩। সংস্থার নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

৪। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পোর্টালে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হবে।

কর্মসূচির লক্ষ্য কী?

এআইসিটিই-র এই উদ্যোগের মাধ্যমে শিল্পক্ষেত্রের প্রয়োজনের সঙ্গে শিক্ষাব্যবস্থার আরও নিবিড় যোগাযোগ তৈরি করতে চাওয়া হচ্ছে। এ ক্ষেত্রে শিল্পনির্ভর উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব কাজের অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে ভবিষ্যতের কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

AICTE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy