Advertisement
E-Paper

আইআইটি খড়্গপুরে নেটওয়ার্কিং এগ্‌জ়িকিউটিভ নেওয়া হবে, কারা কী ভাবে আবেদন করতে পারবেন?

নেটওয়ার্কিং এগ্‌জ়িকিউটিভ নেওয়া হবে। নিযুক্তকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৭:৩৬
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দু’জন সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের অ্যালামনাই অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস-এর তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। নেটওয়ার্কিং এগ্‌জ়িকিউটিভ নেওয়া হবে। নিযুক্তকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিক্রয় ও বিপণনে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২১ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy