ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর (ইসরো) তরফে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, কুক এবং ফায়ারম্যান-সহ একাধিক পদে নিয়োগের আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ২২টি শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছে ইসরো।
যোগ্য প্রার্থীরা ইসরোর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে প্রার্থীদের সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, বয়ঃসীমা এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে ইসরো। এ ছাড়া, অনলাইনে আবেদন করার সময় প্রার্থীরা নিজেদের পছন্দের শহর বেছে নিতে পারবে পরীক্ষাকেন্দ্রের জন্য।
শূন্যপদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জনকে নেওয়া হবে।
সাধারণ টেকনিশিয়ান পদে ১৩ জনকে নেওয়া হবে।
১ জন কুক-কে নেওয়া হবে।
৩ জন ফায়ারম্যান নেওয়া
আরও পড়ুন:
প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়ঃসীমা আলাদা। তাই আবেদন করার আগে ইসরোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা যাচাই করতে হবে।
বাছাই প্রক্রিয়া
১। সব ক’টি পদের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
২। এর পর যোগ্য প্রার্থীদের নিজেদের দক্ষতা পরীক্ষা দিতে হবে।
ফায়ারম্যান পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষা অফলাইনে ওএমআর পদ্ধতিতে তিরুনেলভেলি এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
৩। দক্ষতা পরীক্ষা ‘গো, নো-গো’ পদ্ধতিতে হবে।
৪। দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।
ফায়ারম্যান পদের শারীরিক সক্ষমতা পরীক্ষা
ফায়ারম্যান পদের জন্য প্রাথমিক ভাবে বাছাই হওয়া প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা বা পিইটি দিতে হবে। লিখিত পরীক্ষা অফলাইনে ওএমআর পদ্ধতিতে তিরুনেলভেলি এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা দু’টি ধাপে হবে। প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপে যেতে পারবেন। দ্বিতীয় ধাপেও যোগ্য হলে তাঁদের বিস্তারিত মেডিক্যাল পরীক্ষা দিতে হবে।
আবেদন ফি
প্রত্যেক ক্ষেত্রেই আবেদন ফি ৭৫০ টাকা। আবেদন জমা দেওয়ার পর এসবিআই ই-পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি দেওয়া যাবে। এ ছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং, দেশীয় ডেবিট কার্ড, দেশীয় ক্রেডিট কার্ড এবং ইউপিআই-এর মাধ্যমেও পেমেন্ট করা যাবে।