Advertisement
E-Paper

৪১০ জন শিক্ষানবিশ নেওয়া হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনে, কারা আবেদন করতে পারবেন?

শূন্যপদ ৪১০টি। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২২০টি, টেকনিশিয়ান পদে ১২০টি এবং কমার্শিয়াল প্র্যাকটিসে ৭০টি শূন্যপদ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬-এর নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি বা ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরাই এই শিক্ষানবিশ পদের জন্য যোগ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৮:০৩

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশনে (ইসরো) কাজ শেখার সুযোগ। ইসরো অধীনস্থ আর রাও স্যাটেলাইট সেন্টার (ইউআরএসসি) বেঙ্গালুরুতে স্নাতক, টেকনিশিয়ান এবং কমার্শিয়াল প্র্যাকটিস বিভাগে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নেওয়া হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ ৪১০টি। এর মধ্যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২২০টি, টেকনিশিয়ান পদে ১২০টি এবং কমার্শিয়াল প্র্যাকটিসে ৭০টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, সিভিল, অটোমোবাইল-সহ একাধিক ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ করা হবে। পদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১০,৯০০ টাকা থেকে ১২,৩০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬-এর নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ডিগ্রি বা ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীরাই এই শিক্ষানবিশ পদের জন্য যোগ্য। ২০২১ বা তার আগে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম-এর অফিশিয়াল পোর্টালে (https://nats.education.gov.in) গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখান থেকে এনরোলমেন্ট নম্বর পাওয়ার পর ‘উমং’ পোর্টালে (https://web.umang.gov.in/landing/) গিয়ে ইউআরএসসি অ্যাপ্রেন্টিস অপশনটি বাছাই করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ডিগ্রি বা ডিপ্লোমার মার্কশিট ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৮ অগস্ট। প্রার্থীর অ্যাকাডেমিক নম্বরের (মেধা তালিকা) উপর ভিত্তি করে প্রাথমিক বাছাই করা হবে এবং পরে নথি যাচাইকরণের জন্য ডাকা হবে। এ সংক্রান্ত সব তথ্য এবং শর্তাবলি ই-মেলে এবং ইসরো-র নিজস্ব ওয়েবসাইটে (https://www.isro.gov.in/Careers.html) জানানো হবে বলেই জানা গিয়েছে।

ISRO Govt Job Vacancy 2026 Job Vacancy Job Recruitment Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy