যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩৫ হাজার ১০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক হতে হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। প্রার্থী যদি ব্যাচেলর অফ টেকনোলজি বা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি অথবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হয়ে থাকেন তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১২ অক্টোবর সকাল ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এ জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।