Advertisement
E-Paper

বাড়ি ফিরল সাউথ পয়েন্ট স্কুলের সেই আক্রান্ত পড়ুয়া, সুস্থ থাকার খবর নিজেই জানাল বন্ধুদের সমাজমাধ্যম গ্রুপে

গত মঙ্গলবার বই নিয়ে দুই সহপাঠীর মধ্যে বচসা গড়ায় রক্তারক্তি কাণ্ডে। মঙ্গলবারের বচসার জেরে বুধবার স্কুলে এক সহপাঠী অন্য সহপাঠীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। যার জেরে আক্রান্ত পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৯:৪৬
সাউথ পয়েন্ট স্কুল।

সাউথ পয়েন্ট স্কুল। ছবি: সংগৃহীত।

সাউথ পয়েন্ট হাই স্কুলের আক্রান্ত পড়ুয়া বাড়ি ফিরল। আপাতত সুস্থ রয়েছে সে, বাড়ি ফিরে এসেছে। নিজেদের স্কুলের বন্ধুদের গ্রুপে ওই পড়ুয়া নিজেই এই খবর জানিয়েছে। শুক্রবার স্কুলের তরফে এমনটাই জানানো হয়েছে।

গত মঙ্গলবার বই নিয়ে দুই সহপাঠীর মধ্যে বচসা গড়ায় রক্তারক্তি কাণ্ডে। মঙ্গলবারের বচসার জেরে বুধবার স্কুলে এক সহপাঠী অন্য সহপাঠীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। যার জেরে আক্রান্ত পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দু’দিন আইসিইউ-তে চিকিৎসা চলার পর সেই পড়ুয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে খবর পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনও। স্কুলশিক্ষামন্ত্রী বলেন, এমন ঘটনায় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক বা মানসিক চাপ তৈরি হওয়া স্বাভাবিক। একজন পড়ুয়া কী ভাবে ছুরি নিয়ে স্কুলে পৌঁছোল, সেই বিষয়টিই তাঁকে ভাবাচ্ছে। তাঁর দাবি, সহপাঠীর বই ছিঁড়ে দেওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, স্কুলে পড়ুয়াদের মধ্যে এমন ছোটখাটো ঘটনা আগেও ঘটেছে। কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার মতো পরিস্থিতি তৈরি হওয়ার ঘটনা শিশুদের মানসিকতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন তৈরি করছে বলে তিনি মনে করেন।

এই বিষয়ে শুধু শিক্ষা দফতর নয়, সমাজতত্ত্ববিদ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় স্কুলগুলিকে কী ভাবে আরও প্রস্তুত করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ প্রয়োজন বলেও জানান তিনি।

South Point School

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy