Advertisement
E-Paper

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে শিক্ষানবিশ নিয়োগ করবে, কোন শর্তে কারা আবেদন করতে পারবেন?

শিক্ষানবিশ খুঁজছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। মোট ৬,৭৭৭টি পদে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১২:৫৩

ছবি: সংগৃহীত।

নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে-তে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) নিয়োগ করা হবে। ওই কাজের জন্য ৬,৭৭৭টি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের ওই পদের জন্য অনলাইনে আবেদন জানাতে হবে। নিযুক্তদের তিনধারিয়া, লামডিং, আলিপুরদুয়ার, তিনসুখিয়া, ডিব্রুগড়-সহ বিভিন্ন ওয়ার্কশপে নিয়োগ করা হবে।

১৫ থেকে ২৫ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন। তাঁদের প্লাম্বার, ওয়েল্ডার, কার্পেন্টার, ফিটার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সার্ভেয়র, মেকানিস্ট-সহ বিভিন্ন ট্রেডের অধীনে কেন্দ্রীয় সরকার স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়াও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদেও শিক্ষানবিশ নিয়োগ করা হবে। দ্বাদশ উত্তীর্ণেরা ওই পদে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের উচ্চমাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন এবং পদার্থবিদ্যা বিষয়গুলি থাকা আবশ্যক। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষানবিশ হিসাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে।

শিক্ষানবিশ হিসাবে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৯,৬০০ টাকা থেকে ১১,০৪০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে তাঁদের কাজ চলবে। আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২০ জুলাই থেকে ১৯ অগস্ট পর্যন্ত চালু থাকবে।

Northeast Frontier Railway Govt Job Recruitment 2026 WB Govt Job Alert

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy