সিএ ও সিএমএ পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)। ফিন্যান্স ও অ্যাকাউন্টস ক্ষেত্রে ইন্টার সিএ অথবা ইন্টার সিএমএ পাশ করা প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।
এনপিসিআইএল-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ২৬ অক্টোবর ২০২৬। প্রার্থীদের ইন্টার সিএ বা ইন্টার সিএমএ পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রাথমিক ভাবে বাছাই করা হবে। তবে চূড়ান্ত নম্বর ছাড়া আবেদন করলে তা বিবেচনা করা হবে না।
বয়ঃসীমা
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২৭ অক্টোবর ২০০৮ বা তার পরে এবং ২৬ অক্টোবর ১৯৭০-এর আগে জন্মগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
নিয়োগ পদ্ধতি
১। ইন্টার সিএ বা ইন্টার সিএমএ পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে পার্সোনাল ইন্টারভিউ-এর জন্য প্রার্থীদের ১:৫ অনুপাতে শর্টলিস্ট করা হবে।
২। শুধুমাত্র শর্টলিস্ট হওয়া প্রার্থীদের ই-মেল মারফত পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।
৩। পার্সোনাল ইন্টারভিউ-এর মাধ্যমে ইন্টার্ন নির্বাচন করা হবে। প্রয়োজনে ভার্চুয়াল মাধ্যমেও ইন্টারভিউতে যোগ দিতে দেওয়া হবে।
৪। অনলাইন ইন্টারভিউয়ের সময় আধার কার্ড এবং অনলাইন আবেদনপত্র সঙ্গে প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
স্টাইপেন্ড
ইন্টার্নদের প্রতি মাসে ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এ ছাড়া, এনপিসিআইএল-এর সংশ্লিষ্ট ইউনিট বা হেডকোয়ার্টারে থাকার ব্যবস্থা না থাকলে অতিরিক্ত ৫,০০০ টাকাও দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনের পদ্ধতি
১। প্রথমে এনপিসিআইএল-এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ইন্টার্নশিপ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
২। এরপর অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে প্রার্থীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
৩। নির্ধারিত নিয়ম অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে।
৪। শেষে আবেদনপত্রের কনফার্মেশন পেজ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট কপি রেখে দিতে হবে।