Advertisement
E-Paper

দেড় হাজারের বেশি শূন্য আসনে জুনিয়র অ্যাসোসিয়েট নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া! শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীরা যে কোনও একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই আবেদন জানাতে পারবেন। এই প্রক্রিয়ায় একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ ছাড়া, যে অঞ্চলের জন্য আবেদন করছেন, সেখানকার স্থানীয় ভাষায় পারদর্শী হওয়া বাধ্যতামূলক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৬:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) তরফ থেকে ‘স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ’-এর আওতায় ১,৫৩৮টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ৭ অগস্ট থেকে ২৭ অগস্টের মধ্যে ব্যাঙ্কের নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে।

আবেদনকারী প্রার্থীরা যে কোনও একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই আবেদন জানাতে পারবেন। এই প্রক্রিয়ায় একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ ছাড়া, যে অঞ্চলের জন্য আবেদন করছেন, সেখানকার স্থানীয় ভাষায় পারদর্শী হওয়া বাধ্যতামূলক। প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। (জন্মতারিখ হতে হবে ২ এপ্রিল, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৬-এর মধ্যে)। সরকারি ও ব্যাঙ্ক বিধি অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়ঃসীমায় ছাড় দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হবে

১। প্রিলিমিনারি পরীক্ষা: আগামী সেপ্টেম্বরে ১০০ নম্বরের ১ ঘণ্টার অবজেক্টিভ পরীক্ষা আয়োজিত হতে পারে। ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ (১/৪) নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় সামগ্রিক ভাবে কোনও নির্দিষ্ট কোয়ালিফায়িং কাট-অফ নেই।

২। মেন পরীক্ষা: প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা অক্টোবর বা নভেম্বরে আয়োজিত মেন পরীক্ষায় বসতে পারবেন।

৩। স্থানীয় ভাষা পরীক্ষা: মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে স্থানীয় ভাষা হিসেবে নির্দিষ্ট ভাষাটি না পড়ে থাকলে চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ‘লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট’ দিতে হবে। এতে প্রার্থীর পড়ার, লেখার, বলার এবং বোঝার ক্ষমতা যাচাই করা হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীদের শুধুমাত্র এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইটে (sbi.co.in/careers)

গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত রেজিস্টার্ড ই-মেল আইডি ও মোবাইল নম্বরটি সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Job Vacancy Job Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy