গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ দেবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস-এ সংশ্লিষ্ট প্রকল্পে কাজ চলছে। তাতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ ক’টি, সেই সংক্রান্ত তথ্য যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
ওই কাজের জন্য জীববিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তরেরা আবেদন করতে পারবেন। তবে, তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) পাশ করা জরুরি। এ ছাড়াও যাঁরা গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট (গেট) পাশ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে প্রার্থীদের সেল কালচার, মলিকিউলার বায়োলজি সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাগারে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার। এ ছাড়াও তাঁদের বায়োইনফরমেটিক্স নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে।
মোট তিন বছরের চুক্তিতে সংশ্লিষ্ট প্রকল্পে কাজ চলবে। তবে নিযুক্তদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা ধার্য করা হয়েছে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ৪ অগস্টের মধ্যে পাঠানো প্রয়োজন। যাঁরা আবেদন জমা দিয়েছেন, তাঁদের ৭ অগস্ট বেলা ১১টা নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে আসতে হবে। সেখানেই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ হতে চলেছে।