Advertisement
E-Paper

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে কর্মী প্রয়োজন, বিশেষ বিষয়ে ডিগ্রি থাকলে মিলবে যোগদানের সুযোগ

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেল্‌থ সায়েন্সেস-এ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট পদে কর্মী প্রয়োজন। নিযুক্তকে প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৪:২৫

ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তরদের কাজের সুযোগ দিচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ-এর একটি প্রকল্পে এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

ওই কাজের জন্য জীববিদ্যা কিংবা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তরদের বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক।

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ২৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট ১৮ মাসের চুক্তিতে কাজ চলবে। তবে, ওই মেয়াদ ৩০ মাস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সংশ্লিষ্ট প্রকল্পে আর্থিক অনুদান দেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ১৬ জুলাইয়ের মধ্যে জমা দেওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ২০ জুলাইয়ের মধ্যে যোগাযোগ করা হবে। ২২ জুলাই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Presidency University Recruitment WB Govt Jobs

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy