বোস ইনস্টিটিউট-এ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ফিজ়িক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে ওই পদে দক্ষ ব্যক্তি প্রয়োজন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে চার বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। তাঁকে অপ্টো-ইলেকট্রনিক্স সংক্রান্ত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার অধীনে যে কোনও বিষয়ে পিএইচডি থাকতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনও গবেষণা কেন্দ্রে এক্সপেরিমেন্টাল কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্স, রমন স্পেকট্রোস্কপি সংক্রান্ত কাজে গবেষণার পূর্ব-অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। ওই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৬১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।