Advertisement
E-Paper

জেই সিবিটি ২-এর ফলপ্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অনলাইনে ফল দেখা যাবে কী ভাবে?

এই নিয়োগের মাধ্যমে ভারতীয় রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন কারিগরি পদে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ১৭:২৬
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কম্পিউটারভিত্তিক পরীক্ষার ফল প্রকাশিত হল। প্রার্থীরা সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে লগ-ইন সংক্রান্ত তথ্য দিয়ে ফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

ফল দেখার পদ্ধতি

১। সংশ্লিষ্ট আঞ্চলিক আরআরবি-র নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। হোমপেজে ‘আরআরবি জেই রেজাল্ট ২০২৬ সিবিটি-২’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। নতুন পেজে গিয়ে নিজের প্রয়োজনীয় লগ-ইন তথ্য দিতে হবে।

৪। জমা দেওয়ার পর ফল দেখা যাবে। সেটি ডাউনলোড করে প্রিন্টআউট রেখে দিতে হবে।

পরবর্তী ধাপ

সিবিটি-২-এ উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এই নিয়োগের মাধ্যমে ভারতীয় রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন কারিগরি পদে নিয়োগ করা হবে।

CBT RRB JE

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy