পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। অগ্রণী ইন্টার্নশিপ প্রোগ্রামের অধীনে কাজ শেখা যাবে । এ জন্য ইন্টারভিউ দিতে হবে।
ইন্টার্ন হিসাবে আবেদনের জন্য এগ্রিকালচার বা হর্টিকালচার বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর হওয়া চাই। যদি আগে অমৃত ইন্টার্নশিপ করা থাকে, তা হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। স্থানীয় ভাষা, হিন্দি এবং ইংরেজি ভাষা জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। ১২ মাসের প্রোগ্রামে স্নাতক হলে স্কলারশিপ মিলবে ১৫ হাজার টাকা এবং স্নাতকোত্তর হলে ২০ হাজার টাকা করে মিলবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৩ জুন ইন্টারভিউ শুরু হবে। তবে তার আগে আবেদনপত্র জমা করতে হবে। এ জন্য প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে (https://skbu.ac.in/) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে, ২২ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।