Advertisement
E-Paper

এসআরএফটিআই-এ অ্যাকাউন্টস অফিসার চাই, কারা আবেদন করতে পারবেন? কী ভাবে হবে নিয়োগ?

অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে। সাধারণ বিভাগের একজন প্রার্থীকেই নিয়োগ করা হবে। প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১৯:১০
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এ কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হবে। সাধারণ বিভাগের একজন প্রার্থীকেই নিয়োগ করা হবে। প্রতি মাসে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আইসিডব্লিউএ বা সিএ ইন্টারমিডিয়েট পাশ হতে হবে। আট বছরের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এসআরএফটিআই-এর ওয়েবসাইটে (https://srfti.ac.in/Vacancy/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর, প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র এসআরএফটিআই-এর কার্যালয়ে (ইএম বাইপাস রোড, কলকাতা ৭০০০৯৪) পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ নভেম্বর। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া ওই বিজ্ঞপ্তি থেকেই। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Job Recruitment Job Vacancy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy