Advertisement
E-Paper

আবার পরীক্ষার সূচিতে বদল, স্টাফ সেলকশনের স্টেনোগ্রাফার পরীক্ষা কবে হবে? সিটি ইনটিমেশন স্লিপ দেখবেন কীকরে?

এসএসসি স্টেনোগ্রাফার অ্যাডমিট কার্ড ২০২৬ পরীক্ষা শুরুর প্রায় ২-৩ দিন আগে প্রকাশিত হতে পারে বলে জানানো হয়েছে। তাই প্রার্থীদের নিয়মিত কমিশনের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন কর্ত়ৃপক্ষ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

ফের পিছল আরেকটি পরীক্ষা। এ বার স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ এবং গ্রেড ‘ডি’ পরীক্ষা ২০২৬-এর সূচিতে পরিবর্তন করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দফতর এবং কার্যালয়ে স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও ‘ডি’ পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু গত ১ সেপ্টেম্বর কমিশন সংশোধিত সূচি প্রকাশ করেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা হবে। তবে পরীক্ষার সময়সীমা বাড়ানোর কোনও কারণ কমিশনের তরফে জানানো হয়নি।

পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি পরীক্ষার প্রায় আট দিন আগে স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও গ্রেড ‘ডি’ পরীক্ষার অ্যাডভান্সড এগজ়াম সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশ করেছে এসএসসি। এর মাধ্যমে প্রার্থীরা তাঁদের পরীক্ষাকেন্দ্র কোন শহরে পড়েছে, তা জানতে পারবেন।

অন্য দিকে‌ জানান হয়েছে, এসএসসি স্টেনোগ্রাফার অ্যাডমিট কার্ড ২০২৬ পরীক্ষা শুরুর প্রায় ২-৩ দিন আগে প্রকাশিত হতে পারে। তাই প্রার্থীদের নিয়মিত কমিশনের নিজস্ব ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দিয়েছেন কর্ত়ৃপক্ষ।

সিটি ইনটিমেশন স্লিপ দেখবেন কী করে?

১। প্রথমে এসএসসি-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ‘লগ-ইন/রেজিস্টার’ অপশনে ক্লিক করতে হবে।

২। এর পর ইউজ়ার নেম বা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে লগ-ইন করতে হবে।

৩। ড্যাশবোর্ডে গিয়ে স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ ও গ্রেড ‘ডি’ পরীক্ষা ২০২৬ সংক্রান্ত বিভাগটি খুলে পরীক্ষার শহর বা সিটি ইনটিমেশন স্লিপের লিঙ্কে ক্লিক করতে হবে।

৪। সেখানে পরীক্ষার শহরের তথ্য দেখে স্লিপটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

SSC Exam Govt Jobs for Stenographers Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy