প্রকাশিত হয়েছে দক্ষিণ রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪,৪৭১টি প্রশিক্ষণ আসনে নিয়োগ করা হবে। এর মধ্যে নতুন প্রার্থীদের জন্য ১৬৩টি এবং এক্স-আইটিআই প্রার্থীদের জন্য ৪,৩০৮টি আসন রয়েছে। দক্ষিণ রেলের বিভিন্ন ডিভিশন, ওয়ার্কশপ এবং ইউনিটে প্রার্থীদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
ইচ্ছুক প্রার্থীরা ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নথি যাচাইয়ের জন্য বাছাই তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর ২০২৬ জানানো হয়েছে। আবেদনের জন্য প্রসেসিং ফি ১০০ টাকা। অনলাইনে এই ফি জমা করতে হবে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না। তবে এই নিয়োগ মূলত অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষ হওয়ার পর দক্ষিণ রেলে স্থায়ী চাকরি পাওয়ার কোনও নিশ্চয়তা নেই বলেই কর্ত়ৃপক্ষ জানিয়েছেন।
কত টাকা স্টাইপেন্ড পাবেন প্রশিক্ষণার্থীরা?
নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। যোগ্যতা ও প্রার্থীর শ্রেণি অনুযায়ী স্টাইপেন্ডের পরিমাণ আলাদা হবে।
- ফ্রেশার, মাধ্যমিক উত্তীর্ণ: মাসে ৮,২০০ টাকা
- ফ্রেশার, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ: মাসে ৯,৬০০ টাকা
আরও পড়ুন:
- এক্স-আইটিআই প্রার্থী: মাসে ৯,৬০০ টাকা
কত দিনের প্রশিক্ষণ?
ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে ট্রেড অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ আলাদা। ওয়েল্ডার এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ ১ বছর ৩ মাস। অন্যদিকে ফিটার এবং পেন্টার ট্রেডে প্রশিক্ষণের মেয়াদ ২ বছর। এক্স-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের নিয়ম অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদে ছাড় দেওয়া হবে।
কী ভাবে হবে বাছাই?
প্রার্থীদের নির্বাচন করা হবে মেধাতালিকার ভিত্তিতে। ফ্রেশার প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরকে ২০০ নম্বরে রূপান্তর করে মেধা নির্ধারণ করা হবে। অন্য দিকে এক্স-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই— দুই পরীক্ষার নম্বরকেই সমান গুরুত্ব দেওয়া হবে। উভয় ক্ষেত্রের নম্বর ১০০ করে ধরে মেধাতালিকা তৈরি করা হবে।