স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) স্টেনোগ্রাফার গ্রেড-সি ও ডি পরীক্ষা ২০২৬-এর সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এসএসসির নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in থেকে উত্তরপত্র ও নিজেদের ‘রেসপন্স শিট’ দেখতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষাটি হয়েছিল ৯ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬। বর্তমানে পরীক্ষার্থীদের সম্ভাব্য উত্তর সঙ্কেত প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা উত্তরপত্রে কোন অসঙ্গতি দেখলে ২৬ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি-র নিজস্ব ওয়েবসাইটে আপত্তি জানাতে পারবেন। ‘রেসপন্স শিট’ও এই ওয়েবসাইটে লগ-ইন করলেই দেখা যাবে। প্রতি প্রশ্ন বা উত্তরে আপত্তি জানানোর জন্য ৫০ টাকা করে দিতে হবে।
প্রশ্নপত্রে প্রশ্ন ও বিকল্পের ক্রম আলাদা ছিল পরীক্ষার্থীদের কাছে। তবে আপত্তি জানানোর ক্ষেত্রে নির্দিষ্ট শিফটের সব পরীক্ষার্থীর জন্য প্রশ্ন ও উত্তরের ক্রম একই থাকবে। পরীক্ষার সময় পরীক্ষার্থী যে উত্তর বেছে নিয়েছিলেন, সেটিই ‘রেসপন্স শিটে’ দেখানো হবে।
উত্তরপত্র দেখবেন কী ভাবে?
১। এসএসসির নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in-এ যেতে হবে।
২। হোমপেজে উত্তরপত্র সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। এসএসসি স্টেনো অ্যানসার কি ২০২৬ লিঙ্কে ক্লিক করতে হবে।
৪। রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
উত্তরপত্র ও ‘রেসপন্স শিট’ দেখে প্রয়োজন হলে নির্ধারিত সময়ের মধ্যেই আপত্তি জানাতে পারবেন পরীক্ষার্থীরা।