রাষ্ট্রায়ত্ত সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। ওই পদের জন্য এমবিএ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন চাওয়া হয়েছে। নিযুক্তদের টি বোর্ড অফ ইন্ডিয়া-তে নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট পদের জন্য বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর হয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, যাঁরা ওই বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
উল্লিখিত পদে নিযুক্তদের মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৪ জুলাই। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের বিশদ তথ্য ই-মেল মারফত জানিয়ে দেওয়া হবে।