Advertisement
E-Paper

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশ করল লোকো পাইলট পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ, কী ভাবে ডাউনলোড করবেন?

কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তি ০১/২০২৬-এর অধীনে সহকারী লোকো পাইলট পদে মোট ১১,১২৭ জন নিয়োগ করা হবে। এই নিয়োগের প্রথম পর্যায়ের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি-১) নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৪:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) সহকারী লোকো পাইলট নিয়োগ পরীক্ষার শহর সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে। ২০২৬ সালের ৩, ৪ ও ৫ নভেম্বর নির্ধারিত পরীক্ষায় যোগদানের জন্য আবেদনকারী প্রার্থীরা এখন আরআরবি-এর নিজস্ব ওয়েবসাইট rrb.digialm.com থেকে এই তথ্যপত্র ডাউনলোড করতে পারবেন।

কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী লোকো পাইলট পদে মোট ১১,১২৭ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের প্রথম পর্যায়ের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (সিবিটি-১) হবে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে।

আরআরবি জানিয়েছে, পরীক্ষার্থীদের ই-কল লেটার বা প্রবেশপত্র সংশ্লিষ্ট পরীক্ষার তারিখের আনুমানিক চার দিন আগে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সিটি ইন্টিমেশন স্লিপ ডাউনলোড করবেন কী ভাবে?

পরীক্ষাকেন্দ্রের শহর, পরীক্ষার তারিখ এবং কোন পর্বে পরীক্ষা হবে, তার বিবরণ থাকে।

১। প্রথমে rrb.digialm.com অথবা সংশ্লিষ্ট আঞ্চলিক রেলওয়ে নিয়োগ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। হোমপেজে সহকারী লোকো পাইলট ২০২৬-এর প্রথম পর্যায়ের পরীক্ষার শহর সংক্রান্ত তথ্যপত্রের লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৪। পর্দায় দেখানো নিরাপত্তা সংকেত বা ক্যাপচা পূরণ করতে হবে।

৫। ‘লগ-ইন’ অপশনে ক্লিক করলে তথ্যপত্রটি দেখা যাবে।

৬। তথ্যপত্রের সমস্ত বিবরণ যাচাই করে সেটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার্থীদের মনে রাখতে হবে, সিটি ইন্টমেশন স্লিপ এবং অ্যাডমিট কার্ড এক নয়। এই স্লিপে পরীক্ষার শহর ও সময়সূচির তথ্য দেওয়া হয়, কিন্তু এটি দেখিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষায় বসার জন্য আলাদা করে প্রবেশপত্র ডাউনলোড করে সঙ্গে নিয়ে যেতে হবে।

সিটি ইন্টি কোনও ভুল থাকলে পরীক্ষার্থীকে তা যাচাই করে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রবেশপত্র প্রকাশ এবং পরীক্ষার অন্যান্য নির্দেশিকার জন্য নিয়মিত আরআরবি-এর নিজস্ব ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

RRB Recruitment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy