Advertisement
E-Paper

নভেম্বরের তিনটি পরীক্ষার দিন ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন, কবে কোন পরীক্ষা? অ্যাডমিট কার্ড মিলবে কী ভাবে?

পরীক্ষাকেন্দ্রের সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের দিনক্ষণ এখনও জানানো হয়নি। অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে, সে বিষয়েও কমিশনের তরফে কোনও ঘোষণা করা হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৬:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ২০২৬ সালের নভেম্বর মাসে হতে চলা তিনটি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল।

কোস্ট গার্ড এনরোলড পার্সনস টেস্ট, বার্ষিক বিভাগীয় টাইপিং ও স্টেনোগ্রাফার দক্ষতা পরীক্ষা এবং দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাব-ইনস্পেক্টর নিয়োগের দ্বিতীয় স্তরের পরীক্ষা— এই তিনটির সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা এসএসসি-র নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in থেকে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১। কোস্ট গার্ড এনরোলড পার্সনস টেস্ট-এর (সিজিইপিটি) ০১/২০২৭ এবং ০২/২০২৭ ব্যাচের পরীক্ষা হবে ১৭ ও ১৮ নভেম্বর, ২০২৬। পরীক্ষাটি কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে (সিবিটি) নেওয়া হবে।

২। বার্ষিক বিভাগীয় টাইপিং পরীক্ষা (ইংরেজি ও হিন্দি) এবং স্টেনোগ্রাফার দক্ষতা পরীক্ষা (ইংরেজি ও হিন্দি) অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর।

৩। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-এ সাব-ইনস্পেক্টর নিয়োগের দ্বিতীয় স্তরের পরীক্ষা বা টিয়ার-২ হবে ২৮ নভেম্বর, ২০২৬। এই পরীক্ষাটিও কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে।

কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড?

প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা-সহ প্রার্থীর নাম, তারিখ এবং পরীক্ষার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের দিনক্ষণ এখনও জানানো হয়নি। অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে, সে বিষয়েও কমিশনের তরফে কোনও ঘোষণা করা হয়নি।

তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরবর্তী আপডেটের জন্য নিয়মিত এসএসসি-র নিজস্ব ওয়েবসাইট ssc.gov.in দেখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

SSC Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy