Advertisement
E-Paper

ইউপিএসসি জুলাই ২০২৬-এর ফলপ্রকাশ, প্রফেসর-সহ একাধিক পদে নিয়োগ, ফলাফল দেখবেন কী ভাবে?

একাধিক পদের নিয়োগ প্রক্রিয়া গত জুলাইয়েই চূড়ান্ত করেছিল কমিশন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য ডাকযোগের মাধ্যমে চিঠি পাঠানোও হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

গত জুলাইয়ে অনুষ্ঠিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ২০২৬-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলঘোষণা হয়েছে। প্রার্থীরা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট ফলাফল দেখতে পারবেন।

একাধিক পদের নিয়োগ প্রক্রিয়া গত জুলাইয়েই চূড়ান্ত করেছিল কমিশন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য ডাকযোগের মাধ্যমে চিঠি পাঠানোও হয়েছে। প্রকাশিত ফলাফলে ডেপুটি কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভস, প্রফেসর (সুগার টেকনোলজি), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেফটি), ট্রেনিং অফিসার (প্লাম্বার), অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাডভাইজার, স্পেশ্যালিস্ট গ্রেড থ্রি, ডেপুটি ডিরেক্টর (স্টাফ ট্রেনিং/প্রোডাক্টিভিটি), ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (নন-মেডিক্যাল), ডেপুটি ডিরেক্টর অফ মাইনস সেফটি (মাইনিং), ডিভিশনাল মেডিক্যাল অফিসার, সায়েন্টিফিক অফিসার এবং জুনিয়র সায়েন্টিফিক অফিসার-সহ একাধিক পদ। এ ছাড়াও ডেপুটি লেজিসলেটিভ কাউন্সেল (হিন্দি শাখা), অ্যাসিস্ট্যান্ট শিপিং মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, নটিক্যাল সার্ভেয়র-কাম-ডেপুটি ডিরেক্টর জেনারেল (টেকনিক্যাল), লেকচারার (সোসিওলজি) এবং ডেপুটি ডিরেক্টর (এক্সামিনেশন রিফর্মস) পদের ফল প্রকাশিত হয়েছে।

ফলাফল দেখবেন কী ভাবে?

১। প্রার্থীদের প্রথমে ইউপিএসসির নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে।

২। এর পর ‘রিক্রুটমেন্ট’ বা ‘রেজ়াল্ট’ বিভাগে যেতে হবে।

৩। জুলাই ২০২৬-এর নিয়োগ সংক্রান্ত ফলাফলের লিঙ্কে ক্লিক করতে হবে।

৪। প্রকাশিত পিডিএফে নিজের রোল নম্বর খুঁজে ফলাফল দেখতে হবে।

৫। প্রার্থীরা এই পিডিএফটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন।

UPSC Govt Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy