Advertisement
E-Paper

‘আওয়ারাপন ২’-এ গান গাইছেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জ়াহিদ! নিষেধাজ্ঞা ভাঙছেন ইমরান?

শোনা যাচ্ছে, ‘আওয়ারাপন’-এর জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নতুন ভাবে তুলে ধরা হবে এই ছবিতেও। সেই গানটি গাইবেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জ়াহিদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৯:১৯
‘আওয়ারাপন ২’ ছবিতে গান গাইছেন পাকিস্তানি গায়ক?

‘আওয়ারাপন ২’ ছবিতে গান গাইছেন পাকিস্তানি গায়ক? ছবি: সংগৃহীত।

ইমরান হাশমী অভিনীত ‘আওয়ারাপন ২’ এ বছরের বহুল প্রতীক্ষিত ছবিগুলির অন্যতম। ছবিতে অভিনয় করেছেন শবানা আজ়মী ও দিশা পটানী। বৃহস্পতিবার ছবির ঝলক প্রকাশ্যে এসেছে এবং তা দর্শকের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘আওয়ারাপন’-এর জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’ নতুন ভাবে তুলে ধরা হবে এই ছবিতেও। সেই গানটি গাইবেন পাকিস্তানি গায়ক মুস্তাফা জ়াহিদ।

বলিউডের একটি সূত্রের দাবি, “সব কিছু ঠিকঠাক হলে, বহু বছর পরে কোনও পাকিস্তানি গায়ক মূলধারার একটি হিন্দি ছবির জন্য গান রেকর্ড করবেন।” তার কারণ, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে প্রতিবেশী দেশের শিল্পীরা এই দেশে নিষিদ্ধ। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে ফের জঙ্গি হামলার পরে সেই নিষেধাজ্ঞা আরও জোরদার হয়। তার মধ্যেই কি ‘আওয়ারাপন ২’ ছবিতে গান গাইছেন পাক গায়ক?

বলিউডের সূত্রের দাবি, গানটি ছবিতে ব্যবহার করা হবে না। কারণ, তা হলে সেন্সরের ছাড়পত্র পেতে সমস্যায় পড়তে পারে ছবিটি। তাই গানটি শুধুমাত্র সমাজমাধ্যমে প্রচারের জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

সূত্রের কথায়, “এখনও দুই পক্ষের চূড়ান্ত সম্মতি পাওয়া বাকি রয়েছে।” এ-ও জানা যাচ্ছে, গানটির রেকর্ডিং নাকি দুবাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি মুস্তাফা জ়াহিদ বা ছবির নির্মাতারা।

২০১৬ সালে উরি হামলার পর ভারতে একাধিক চলচ্চিত্র সংগঠন পাকিস্তানি শিল্পীদের হিন্দি ছবিতে কাজ করার উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছিল। পরিস্থিতি ক্রমশ শিথিল হচ্ছিল। কিন্তু ফের ২০২৫ সালের ২২ এপ্রিলে পহেলগাঁও কাণ্ডের জেরে সেই নিষেধাজ্ঞা আরও জোরদার হয়। যার ফলে গত বছর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনীত ‘সর্দারজি ৩’ এবং পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের ‘আবির গুলাল’ ভারতে আর মুক্তি পায়নি।

উল্লেখ্য, আগামী ১৪ অগস্ট ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Emraan Hashmi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy