Advertisement
E-Paper

আমিরের সঙ্গে ধুমধাম করে বিয়ে হল গৌরীর, কিন্তু অভিনেতা-পত্নীর প্রথম স্বামী কে ছিলেন, পরিচয় প্রকাশ্যে

গৌরী স্প্র্যাটের প্রথম স্বামীকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এ বার একটি ছবি ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে একটি পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা গিয়েছে গৌরীকে। এ বার অভিনেতা-পত্নীর প্রথম স্বামীর পরিচয় প্রকাশ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ২১:১১
আমির খানের তৃতীয় স্ত্রীর প্রথম স্বামী কে ছিলেন?

আমির খানের তৃতীয় স্ত্রীর প্রথম স্বামী কে ছিলেন? ছবি: সংগৃহীত।

৫ জুলাই, রবিবার বাদল দিনে বিয়ে করলেন আমির খান। অভিনেতার পালি হিলের বাড়িতেই বসেছিল বিয়ের আসর। অম্বানী পরিবার থেকে রাজ ঠাকরে-সহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন সেখানে। আমির-গৌরীর বিয়ের ভিডিয়ো এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল। যদিও গৌরীর প্রথম স্বামীকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এ বার একটি ছবি ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে একটি পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যাচ্ছে গৌরীকে। এ বার অভিনেতা-পত্নীর প্রথম স্বামীর পরিচয় প্রকাশ্যে।

আমিরের বিয়ের যে ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে, বাবার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় শামিল আমিরের ছেলেমেয়েরা। রবিবার, আইরা, জুনেইদ ও আজ়াদকে সঙ্গে নিয়ে আমির ও গৌরী বিয়ে সারেন। ছিল গৌরীর প্রথম পক্ষের ছেলে কুইনও। কিন্তু, কোনও ছবিতেই আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা যায়নি। একই চত্বরে বাড়ি তাঁদের। জেনেশুনেই নাকি এ দিনের অনুষ্ঠান এড়িয়ে যান তাঁরা। এ বার খোঁজ শুরু হয় গৌরীর প্রথম স্বামীর।

গৌরী নিজে ভীষণরকমের অন্তর্মুখী মানুষ। এখনও পর্যন্ত সমাজমাধ্যমে তাঁর অস্তিত্ব নেই। গৌরীর প্রথম বিয়ে হয় ২০১০ সালে। প্রায় ১০ বছরের দাম্পত্যজীবন ছিল তাঁদের। গৌরীর প্রথম স্বামীর নাম নাকি কুণাল স্প্র্যাট। তাঁদের একমাত্র সন্তান কুইন স্প্র্যাট, যে এই মুহূর্তে মায়ের সঙ্গে রয়েছে। ভালবেসেই নাকি কুণালকে বিয়ে করেন গৌরী। তিনিও এই বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন। কুণাল নাকি বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসাবে কাজ করেছেন। সূত্রের খবর, একাধিক ফ্যাশন সম্পর্কিত অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাঁদের। এ দিকে, গৌরী সৃজনশীল উপদেষ্টা হিসাবে কাজ করতেন। অন্য দিকে, তাঁর প্রাক্তন স্বামী ছিলেন অভিনেতা। কুণালও গৌরীর মতো সমাজমাধ্যমে নিষ্ক্রিয়। যদিও একটি ছবি সমাজমাধ্যমে ঘুরছে। কিন্তু সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

গৌরী স্প্র্যাটের একসময়কার ছবি, যা বর্তমানে ভাইরাল।

গৌরী স্প্র্যাটের একসময়কার ছবি, যা বর্তমানে ভাইরাল।

আমিরের প্রাক্তন দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে যে সুসম্পর্ক আছে, তার প্রমাণ একাধিক বার প্রকাশ্যেই পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও, দু’জনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এর পরে ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণকে। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০২১ সালে সেই সম্পর্কেও দাঁড়ি টানেন অভিনেতা। এ বার গৌরীর সঙ্গে নিজের তৃতীয় ইনিংস শুরু করলেন অভিনেতা।

Gauri Spratt Aamir Khan Bollywood Gossip

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy