Advertisement
E-Paper

‘বড় ফাঁড়া থেকে বাঁচলাম’, শুটিংয়ের মাঝে আচমকা চোখে চোট, কী হয়েছে ‘জোয়ার ভাঁটা’র আরাত্রিকার?

অভিনেত্রী আরাত্রিকা মাইতি এখন দর্শকের কাছে পরিচিত উজি নামে। প্রতি দিন ধারাবাহিকের শুটিং চলছে। এরই মাঝে ঘটল অঘটন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ১৬:১৬
শুটিং সেটে বড় অঘটন থেকে বাঁচলেন আরাত্রিকা মাইতি।

শুটিং সেটে বড় অঘটন থেকে বাঁচলেন আরাত্রিকা মাইতি। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে এই মুহূর্তে উজি চরিত্রে দেখছেন দর্শক। ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে অভিনেত্রীকে। সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ের মধ্যেই ঘটল অঘটন। বাঁ চোখে চোট পেয়েছেন তিনি। যার ফলে এক দিন শুটিংয়েও যেতে পারেননি আরাত্রিকা। এখন কেমন আছেন?

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে শুটিং করছিলেন।

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে শুটিং করছিলেন। ছবি: ফেসবুক।

এক দিন ছুটি পেয়েছিলেন। সোমবার শুটিংয়ে এসেছেন। আরাত্রিকা জানালেন, ঠিক কী করে অঘটন ঘটল বুঝতেই পারছেন না। অভিনেত্রী বলেন, “খুব বড় ফাঁড়া থেকে বেঁচে গিয়েছি। বড় কিছু হতে পারত। শুটিং প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিছু ‘ক্লোজ় আপ’ শট দিচ্ছিলাম। তখনই হঠাৎ একটা বেল্ট এসে চোখে লাগে। শুধু চোখ নয়, গাল থেকে চোখ পর্যন্ত পুরোটা ফুলে গিয়েছিল। প্রচন্ড ব্যথা। দু’দিন হয়ে গিয়েছে। এখন অনেকটা ঠিক আছে। একটা দাগও হয়েছে। সেটা হয়তো আস্তে আস্তে চলে যাবে। আগের চেয়ে ভাল আছি এখন।”

আরাত্রিকার দুর্ঘটনায় চিন্তিত শ্রুতি।

আরাত্রিকার দুর্ঘটনায় চিন্তিত শ্রুতি। ছবি: ফেসবুক।

আরাত্রিকার এই দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই চিন্তিত সেটের সবাই। সহ-অভিনেত্রী শ্রুতি দাস বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, এই ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি এবং আরাত্রিকা। ক্যামেরার সামনে যেমন দুই বোনের সম্পর্ক, বাস্তবেও তাঁরা যেন দুই বোনই হয়ে উঠেছেন। তাই আরাত্রিকার এই ঘটনায় বেশ চিন্তিত শ্রুতিও।

Aratrika Maity Bengali Serial Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy