Advertisement
E-Paper

বাথটবে ‘বেবি ডল’ হলেন মোনালিসা, দেখুন ভিডিয়ো

মোনালিসা সদ্য যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’-এর সঙ্গে পারফর্ম করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১৭:১১
মোনালিসা। ছবি: মোনালিসার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

মোনালিসা। ছবি: মোনালিসার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

সানি লিওনের প্রতিযোগী কি এসে গেল? এই প্রশ্নটাই আপাতত উঠছে সোশ্যাল মিডিয়ায়। সৌজন্যে অভিনেত্রী মোনালিসা বিশ্বাসের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিয়ো।

মোনালিসা সদ্য যে ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানে সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’-এর সঙ্গে পারফর্ম করেছেন তিনি। বাথটবে শুয়ে লিপ দিচ্ছেন। কিন্তু কেন এই ভিডিয়ো শুট করেছেন, তা এখনও খোলসা করেননি অভিনেত্রী।

এই বাঙালি অভিনেত্রী বহু দিন ধরেই অভিনয় করছেন। তবে বাংলা ছেড়ে তিনি পাড়ি দিয়েছিলেন বলিউডে। কিছু দিন আগে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ দ্বিতীয় সিজনে অভিনয়ের মাধ্যমে ফের বাংলায় ফেরেন। এই মুহূর্তে ‘নজর’ নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন মোনালিসা।

আরও পড়ুন, আলিয়ার ভিডিও কলে ঠাকুমার শেষকৃত্য দেখলেন রণবীর?

‘দুপুর ঠাকুরপো’য় মোনালিসার চরিত্রের নাম ছিল ‘ঝুমা বৌদি’। তাতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ‘নজর’-এর গল্প একেবারে আলাদা। এক মহিলা কী ভাবে ডাইনিতে পরিণত হয়ে ওঠে, সে গল্পই পর্দায় দেখছেন দর্শক। এতে মূল ভূমিকায় নজর কেড়েছে মোনালিসার অভিনয়।

Bad Is The New Good ❤️.... #repost @gulenaghmakhan ... #nazar ... love this sequence... @atifcam 😍 so beautifully shot

A post shared by MONALISA (@aslimonalisa) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Mona Lisa মোনালিসা Tollywood Instagram Bollywood Celebrities

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy