Advertisement
E-Paper

‘সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়’, দু’বার গর্ভপাতের পরে কী সিদ্ধান্ত নিয়েছিলেন নৌহীদ?

২০১৭ সালে রুস্তম কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ের পরে দু’বার গর্ভপাত হয় তাঁর। সেই কঠিন সময়ের পর তাঁদের জীবন ও ভাবনাতেও বদল আসে। এর পর থেকেই তাঁরা পশুদের সাহায্য করা এবং নিজের পোষ্যদের যত্ন নেওয়ার দিকেই বেশি মন দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ২১:৫৭
দু’বার গর্ভপাতের পরে কী করেন নৌহীদ?

দু’বার গর্ভপাতের পরে কী করেন নৌহীদ? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী নৌহীদ সৈরুসী তাঁর জীবনের এক অত্যন্ত কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন। ২০১৭ সালে রুস্তম কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ের পরে দু’বার গর্ভপাত হয় তাঁর। সেই কঠিন সময়ের পরে তাঁদের জীবন ও ভাবনাতেও বদল আসে। এর পর থেকেই তাঁরা পশুদের সাহায্য করা এবং নিজের পোষ্যদের যত্ন নেওয়ার দিকেই বেশি মন দেন।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো তুলে ধরে নৌহীদ জানান, ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। ২০১৮ সালে প্রথম সন্তানের সুখবর পান তাঁরা। কিন্তু তিন মাসের মাথায় সেই সন্তানকে হারাতে হয়। নৌহীদ বলেন, “আমাদের বিয়ে হয় ২০১৭ সালে। ২০১৮ সালে প্রথম বার আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু দুর্ভাগ্যবশত তিন মাসের মাথায় আমার গর্ভপাত হয়। শেষ বারের মতো পরীক্ষা করাতে গিয়েছিলাম। তখন চিকিৎসক জানান, শিশুর আর হৃদ্‌স্পন্দন নেই। সেই খবর পরিবারের সবাইকে আমাকেই জানাতে হয়েছিল। এর পর আমরা জোজোকে (সারমেয়) দত্তক নিই। ও একটি ককার স্প্যানিয়েল। দেখতে ও শুনতে প্রায় পায়ই না ও।”

আরও এক বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন নৌহীদ। কিন্তু সেই বারও গর্ভপাত হয়েছিল তাঁর। তখন ছিল করোনাকাল। পর পর দু’টি সন্তানের এমন পরিণতি নতুন করে ভাবতে বাধ্য করে। নৌহীদ বলেন, “অতিমারির মাঝামাঝি সময়ে আমি দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হই। কিন্তু সে বারও গর্ভপাত হয়। তখন আমরা ভাবতে শুরু করি, জীবনের উদ্দেশ্য শুধু সন্তান জন্ম দেওয়া নয়। এর থেকেও বড় কোনও উদ্দেশ্য নিশ্চয়ই আছে। আপনারাও নিশ্চয়ই লক্ষ করেছেন, আমরা যে পৃথিবীতে বড় হয়েছি, আজকের পৃথিবী আর তেমন নেই।” তার পর থেকেই নৌহীদ ও রুস্তম পোষ্য দত্তক নিয়ে তাকেই সন্তানস্নেহে বড় করছেন।

Nauheed Cyrusi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy