Advertisement
E-Paper

‘গল্প এখনও বাকি’! দুর্ঘটনার পরে প্রথম পোস্ট নুসরতের, এখন কেমন আছেন অভিনেত্রী?

বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী নুসরত ভরুচা। প্রাথমিক চিকিৎসার পরে বিমানে বিশেষ চিকিৎসাব্যবস্থার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। সমাজমাধ্যমে কী লিখলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৩:২৯
কেমন আছেন নুসরত ভরুচা?

কেমন আছেন নুসরত ভরুচা? ছবি: সংগৃহীত।

বালি বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। সেই ঘটনার পর এই প্রথম সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। নিজের ঘরে বসে সূর্যাস্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ছবিতে সামনের দিকে দেখা যাচ্ছে হেলান দিয়ে বসার ব্যবস্থা-সহ একটি হুইলচেয়ার। পিছনে বারান্দা, ওপারে অস্ত যাচ্ছে সূর্য।

ছবিটি ভাগ করে নুসরত লিখেছেন, “এত দিন ধরে সূর্যাস্তের পিছনে ছুটেছি, আর হঠাৎই বদলে গেল আমার দৃষ্টিভঙ্গি। তবে গল্পের এখনও অনেকটা বাকি, বন্ধু!” ছবি দেখে আন্দাজ করা যায়, ধীরে ধীরে সেরে উঠছেন অভিনেত্রী। কাজের সূত্রে এবং ছুটি কাটাতে বালিতে গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার জেরে তাঁর মেরুদণ্ডে চিড় ধরে। প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর উন্নত চিকিৎসা ও মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য গত ২ অক্টোবর এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। তবে ঠিক কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে অভিনেত্রীর সহকারী দলের তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সমাজমাধ্যমে এই ছবিটি ভাগ করে নেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে এই ছবিটি ভাগ করে নেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

নুসরতের জনসংযোগ সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় যে, চোটের ধরন এবং অস্ত্রোপচারের কারণে অভিনেত্রীকে বেশ কিছু দিন বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহে তাঁর কাজের পূর্বনির্ধারিত সূচিতেও প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, এই সময়ে নুসরতের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে তাঁকে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হোক। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ এবং শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছে অভিনেত্রীর সহকারী দল।

এ দিকে, পরিচালক রেমো ডি’সুজ়ার আগামী অ্যাকশন ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে নুসরতের। এই প্রথম জুটি বাঁধবেন তাঁরা।

Nushrratt Bharuccha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy