Advertisement
E-Paper

পাঁচ বছর পরে ফিরে এসেছে ক্যানসার, হয়েছে জটিল অস্ত্রোপচার, কেমন আছেন প্রেরণার মা অভিনেত্রী এষা?

২০১৮ সালে প্রথম স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছিল অভিনেত্রী এষা ভট্টাচার্যের। পাঁচ বছর পরে আবার ফিরে এসেছে সেই এক রোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৭:২৬
খুবই অসুস্থ অভিনেত্রী প্রেরণার মা এষা।

খুবই অসুস্থ অভিনেত্রী প্রেরণার মা এষা। ছবি: সংগৃহীত।

গত পাঁচ বছর ধরে তিনি ভালই ছিলেন। বেশ কয়েক বছর আগে স্তন ক্যানসার ধরা পড়েছিল তাঁর। অসুস্থ অভিনেত্রী এষা ভট্টাচার্য। ছোটপর্দার আলোচিত মুখ তিনি। অভিনেত্রীর মেয়ে প্রেরণা ভট্টাচার্যও ছোটপর্দার জনপ্রিয় মুখ। মায়ের অসুস্থতার পুরো সময়টাই কাজ থেকে দূরে প্রেরণা। এখন কেমন আছেন তিনি?

সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন অভিনেত্রী। প্রেরণা বললেন, “২০১৮ সালে প্রথম স্তরের স্তন ক্যানসার ধরা পড়েছিল মায়ের। সেই সময়ে টিউমার অস্ত্রোপচারের পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল মা। প্রায় পাঁচ বছর মা ঠিকই ছিল।” চলতি বছরের মে মাসে অভিনেত্রী আবার বুঝতে পারেন, প্রথমে যে স্তনে সমস্যা দেখা দিয়েছিল, সেখানেই আবার যন্ত্রণা শুরু হচ্ছে। সব পরীক্ষা করে জানা যায়, আবার ক্যানসার রয়েছে।

অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরেছেন অভিনেত্রী।

অস্ত্রোপচার সেরে বাড়ি ফিরেছেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

প্রেরণা বলেন, “ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে। জেনেটিক পরীক্ষা করে জানা যায়, মায়ের জিনে ক্যানসার সেল রয়েছে। ঝুঁকি কমানোর জন্য চিকিৎসকেরা জানিয়েছিলেন, দু’টি স্তনই অস্ত্রোপচার করে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। পুরোটাই নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের উপরে। মা নিজেই ঠিক করেছিল অস্ত্রোপচার যখন হচ্ছেই, তখন একেবারে দুটো স্তনেই অস্ত্রোপচার হয়ে যাক।”

ঠিক হয়েছিল কেমোথেরাপির পরে অস্ত্রোপচার হবে। কিন্তু প্রথম কেমো নেওয়ার পরে শরীরে জটিলতা ধরা পড়ে এষার। প্রেরণা যোগ করেন, “প্রথম কেমো নেওয়ার চার ঘণ্টা পরেই মায়ের এত বাড়াবাড়ি হয়ে যায় যে, আইসিইউ-তে ভর্তি করাতে হয়। মরণ-বাঁচন অবস্থা হয়ে গিয়েছিল। ২২ দিন টানা হাসপাতালে ছিল।”

তবে এখন অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। অস্ত্রোপচার করিয়ে বাড়ি ফিরেছেন এষা। শরীর এখনও খুবই দুর্বল। আগে হাঁটতে পারছিলেন না। তবে এখন আস্তে আস্তে উঠতে পারছেন। বহু দিন পরে বাড়িতে ঠাকুরপুজোও করেছেন। প্রেরণাও এত দিন মায়ের সঙ্গেই ছিলেন। নিজের কাজেও ফিরতে পারেননি। এখন অল্পবিস্তর কাজে ফেরার চেষ্টা করছেন প্রেরণা।

Actor Bengali Serial

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy