Advertisement
E-Paper

সংখ্যা গণনা করতে পারেন না তারা সুতারিয়া! নিজের বিশেষ একটি সমস্যার কথা জানালেন অভিনেত্রী

তারা জানিয়েছেন, রিয়্যাল এস্টেট-এ বিনিয়োগ করতে তাঁর ভাল লাগে। তবে টাকাপয়সা সামলানোর গাণিতিক দিকগুলি বুঝতে তাঁকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২১:৫৮
গণনা সংক্রান্ত কী সমস্যা রয়েছে তারার?

গণনা সংক্রান্ত কী সমস্যা রয়েছে তারার? ছবি: সংগৃহীত।

সংখ্যা সংক্রান্ত যে কোনও গণনা নাকি পারেন না তারা সুতারিয়া। এই রোগের নাম ‘ডিসক্যালকুলিয়া’। এর কারণে সংখ্যা বোঝা এবং হিসাব-নিকাশের কাজ করতে অসুবিধা হয়। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তাঁর এই সমস্যা রয়েছে।

বর্তমানে যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের আর্থিক বিষয় এবং বিনিয়োগ নিয়ে কথা বলতে গিয়ে এই সমস্যার কথা জানান তারা। তিনি জানিয়েছেন, রিয়্যাল এস্টেট-এ বিনিয়োগ করতে তাঁর ভাল লাগে। তবে টাকাপয়সা সামলানোর গাণিতিক দিকগুলি বুঝতে তাঁকে প্রায়ই বাবার সাহায্য নিতে হয়।

সাক্ষাৎকারে তারা বলেন, “আমি ভাগ্যবান যে আমার বাবা আমার আর্থিক বিষয়গুলি সামলাতে সাহায্য করেন। একজন মহিলা হিসাবে নিজের ব্যাঙ্কের কাজ, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সব কিছু জানা খুব জরুরি। আমি যতটা সম্ভব বোঝার চেষ্টা করি। কিন্তু আমার একটি সমস্যা রয়েছে। অঙ্ক শেখার ক্ষেত্রে আমার সমস্যা হয়। একে ডিসক্যালকুলিয়া বলা হয়। আমি চেষ্টা করি, কিন্তু বেশির ভাগ সময়েই কোনও না কোনও ভুল করে ফেলি। তাই আমাকে কারও না কারও সাহায্য নিতে হয়।”

ডিসক্যালকুলিয়াকে অনেক সময়ে কথ্য ভাষায় ‘গণিতের ডিসলেক্সিয়া’ও বলা হয়। যদিও দুটি সমস্যা এক নয়। ডিসক্যালকুলিয়া হল একটি নির্দিষ্ট ধরনের শেখার সমস্যা। এর ফলে অঙ্ক এবং সংখ্যা-ভিত্তিক বিষয় বোঝা, শেখা এবং হিসাব করা কঠিন হয়ে উঠতে পারে।

বিনিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে তারা সুতারিয়া বলেন, “আমার বিনিয়োগের ধরন বিভিন্ন রকমের। আমি এখনও শিখছি। আমার বন্ধুদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। ওদের এই বিষয়ে সবচেয়ে ভাল ধারণা রয়েছে। আমার বাড়ি খুব ভাল লাগে এবং জমিবাড়িতে বিনিয়োগ করতেও ভালবাসি।”

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন তারা। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন যশ, নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি এবং রুক্মিণী বসন্ত।

Tara Sutaria

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy