Advertisement
E-Paper

‘লক্ষ্মী এসেছিল আগেই, এ বার এল সরস্বতী’, দীপিকা-রণবীরের দ্বিতীয় সন্তান নিয়ে আবেগঘন মন্তব্য আদিত্যের

শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে গিয়েছিলেন তারকাদম্পতি। তার পরের দিনই দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। সমাজমাধ্যমে দীপিকা ও রণবীরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের বন্ধুবান্ধব। বিশেষ বার্তা এসেছে ‘ধুরন্ধর’ ছবির পরিচালক আদিত্য ধরের থেকেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৫
‘দীপবীর’-এর দ্বিতীয় সন্তান নিয়ে কী বার্তা আদিত্য ধরের?

‘দীপবীর’-এর দ্বিতীয় সন্তান নিয়ে কী বার্তা আদিত্য ধরের?

দ্বিতীয় বার মা-বাবা হয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে গিয়েছিলেন তারকাদম্পতি। তার পরের দিনই দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। সমাজমাধ্যমে দীপিকা ও রণবীরকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের বন্ধুবান্ধব। বিশেষ বার্তা এসেছে ‘ধুরন্ধর’ ছবির পরিচালক আদিত্য ধরের থেকেও।

দীপিকা-রণবীরের কোলে দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়। তারকাদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে আদিত্য লেখেন, “প্রথমে লক্ষ্মী এল, এ বার সরস্বতীও এল। তোমাদের জন্য খুব, খুব খুশি আমি। পরিবারে আরও এক ছোট্ট পরী এল। ওর জীবন ভালবাসা এবং আনন্দে ভরে উঠুক। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন।” আদিত্যের এই শুভেচ্ছাবার্তায় মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তাঁদের কেউ কেউ বলছেন, “আদিত্য ঠিকই বলেছেন। আগের বার গণেশচতুর্থীর পরে এসেছিল লক্ষ্মী। এ বার এল সরস্বতী।”

প্রথম সন্তান দুয়ার জন্ম ২০২৪-এর ৮ সেপ্টেম্বর।

প্রথম সন্তান দুয়ার জন্ম ২০২৪-এর ৮ সেপ্টেম্বর।

আদিত্য ছাড়াও সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। করীনা কপূর খান লিখেছেন, “অভিনন্দন। ঘরে এ বার দুই রানি।” কৃতি সেনন তারকাদম্পতিকে লেখেন, “তোমাদের দু’জনকে অনেক অভিনন্দন। দুয়ার এ বার একটি ছোট বোন হল। কী সুন্দর!” রবীনা টন্ডনও শুভেচ্ছা জানিয়ে লেখেন, “অভিনন্দন প্রিয়। তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা ও আশীর্বাদ। ঘরে জোড়া লক্ষ্মী এল।” অভিনেতা রিতেশ দেশমুখ লেখেন, “দারুণ খবর। অনেক অনেক অভিনন্দন। দুয়া এবং দুয়ার ছোট বোনের জন্য রইল অনেক ভালবাসা।” পরিচালক ফরাহ খান লেখেন, “যাঁদের দুই মেয়ে, তাঁরাই জানেন তাঁরা কতটা ভাগ্যবান।”

২০২৪ সালে প্রথম বার বাবা-মা হয়েছিলেন দীপিকা এবং রণবীর। ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। এ বারও সেপ্টেম্বরেই তাঁদের ঘরে এল সন্তান। দ্বিতীয় সন্তান আসার আগে ১৮ সেপ্টেম্বর মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সঙ্গে ছিলেন রণবীরের পরিবারের সদস্যরাও। সন্তান আসার আগে গণপতির আশীর্বাদ নিতেই মন্দিরে গিয়েছিলেন তাঁরা।

Deepika Padukone Ranveer Singh Aditya Dhar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy