Advertisement
E-Paper

নভেম্বরেই আংটিবদল সারবেন সাহেব এবং সুস্মিতা? প্রশ্ন শুনে কী বললেন ‘তিলোত্তমা’র নায়িকা?

‘কথা’ ধারাবাহিকের সেট থেকে নাকি সাহেব-সুস্মিতার সম্পর্কের শুরু। সেখানেই প্রথম আলাপ হয়েছিল তাঁদের। শোনা যাচ্ছে তাঁরা শীঘ্রই আংটিবদল সারবেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২২
নভেম্বরেই আংটিবদল সারবেন সাহেব-সুস্মিতা?

নভেম্বরেই আংটিবদল সারবেন সাহেব-সুস্মিতা? ছবি: সংগৃহীত।

তাঁদের প্রেম নিয়ে টলিপাড়ার অন্দরে আলোচনার শেষ নেই। প্রকাশ্যে এখনও নিজেদের সম্পর্কের কথা পুরোপুরি স্বীকার করেননি তাঁরা। কিন্তু আবার একেবারে নাকচও করে দেননি। অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র সম্পর্ক নিয়ে নানা মহলে আলোচনা। শোনা যাচ্ছে নভেম্বরেই আংটিবদল সারবেন তাঁরা। সত্যিই কি এমনটা হচ্ছে?

এই মুহূর্তে তাঁরা দু’জনেই ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত। সাহেব অনেক দিন আগেই শুরু করেছেন ‘গঙ্গা’ ধারাবাহিকের কাজ। আর অন্য দিকে সুস্মিতাও শুরু করেছেন ‘তিলোত্তমা’। ফলে দু’জনের হাতেই খুব চাপ। তাই কি তা হলে আংটিবদলের পরিকল্পনা স্থগিত? প্রশ্নে সুস্মিতার সটান উত্তর, এই সব কিছুই তাঁরা এখনও ভাবেননি।

‘কথা’ ধারাবাহিকের সেটেই আলাপ যুগলের।

‘কথা’ ধারাবাহিকের সেটেই আলাপ যুগলের। ছবি: সংগৃহীত।

নায়িকা বললেন, “এর আগেও আমাদের আংটিবদল, বিয়ে সবকিছু সকলে দিয়ে দিয়েছেন। আবার সেই একই আলোচনা শুনতে পাচ্ছি। তবে এখনই কিন্তু এই সব কিছু চূড়ান্ত পরিকল্পনা করিনি আমরা। ধারাবাহিকের শুটিং সেরে এগুলো নিয়ে ভাবার কি সময় আছে আমাদের? সম্ভব? এই সবকিছুই ভাবছি না আপাতত।”

তা হলে কবে আংটিবদল সারবেন সাহেব এবং সুস্মিতা?

তা হলে কবে আংটিবদল সারবেন সাহেব এবং সুস্মিতা? ছবি: সংগৃহীত।

শোনা যায়, ‘কথা’ ধারাবাহিকের সেট থেকে সাহেব-সুস্মিতার সম্পর্কের শুরু। সেই ধারাবাহিকের মাধ্যমেই দর্শক প্রথম দেখেছিল এই জুটি। সেখানেই প্রথম আলাপ তাঁদের। একসঙ্গে কাজের সূত্রে গড়ে ওঠে বন্ধুত্ব। এখন তাঁরা একে অপরের পরিবারেরও ঘনিষ্ঠ। সাহেবের বোনের সঙ্গে একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতেও দেখা গিয়েছে সুস্মিতাকে। তবে এখনও নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেননি তাঁরা।

Tollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy