Advertisement
E-Paper

রামমন্দিরে প্রণামী চুরি নিয়ে তোলপাড় দেশ, সনাতন ধর্মের কোনও দোষ নেই! কেন বললেন অনুপম খের?

রামমন্দিরে চুরির ঘটনা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। এ বার অযোধ্যায় গেলেন অনুপম খের। রামমন্দিরে গিয়ে পুজোও দেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১৮:৪৩
অনুপম খের।

অনুপম খের। ছবি: সংগৃহীত।

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের নগদ ও মূল্যবান সামগ্রী (অলঙ্কার ও রত্ন) চুরির ঘটনার জেরে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সাধারণ সম্পাদক চম্পত রায়-সহ একাধিক সদস্য পদত্যাগ করেছেন। রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামীর কয়েক কোটি টাকা লুট হয়েছে বলেই জানায় পুলিশ। এই ঘটনায় তোলপাড় দেশের রাজনীতি। এ বার অযোধ্যায় গেলেন অভিনেতা অনুপম খের। রামমন্দিরে গিয়ে পুজোও দেন অভিনেতা। এই গোটা ঘটনা নিয়ে সনাতন ধর্ম কিংবা রামকে দোষ না দেওয়ার আর্জি জানান তিনি।

খুব শীঘ্রই ‘শ্রীরাম ভূমি’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। অযোধ্যায় শুটিং হবে। প্রায় ১০-১২ দিন সেখানেই থাকবে অনুপম-সহ গোটা টিম। অনুপমের কথায়, ‘‘আসলে যা হয়েছে খুব অন্যায় হয়েছে। এমন ঘটনা ঘটার কথা নয়। রামজি তো আর আজ থেকে নেই, ওঁর অস্তিত্ব সেই দ্বাপর যুগ থেকে। কিন্তু এমন ঘটনা (চুরির মতো অন্যায়) অবশ্য যুগ যুগ ধরে চলে আসছে। যারা দোষী তারা ধরা পড়ুক, এটাই চাই। তবে এর জন্য সনাতন ধর্ম কিংবা রামজির দোষ দেখবেন না।’’ এর পাশাপাশি অনুপম জানান, তাঁর ছবি শুরুর আগে রামলালার আশীর্বাদ নিতেই সেখানে গিয়েছেন তিনি।

মন্দিরে প্রণামী ‘চুরি’র ঘটনায় ইতিমধ্যেই তদন্তকারীরা নগদ টাকা, সোনা, রুপো, বিদেশি মুদ্রা এবং কিউআর কোড লাগানো প্রণামীবাক্স উদ্ধার করেছেন তল্লাশি অভিযানে। এই মামলায় এখনও পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই মামলায় গঠিত সিট-এর নজরে রয়েছে ১২৪ কোটি টাকার খরচের বিষয়টিও। সূত্রের খবর, সিট ইতিমধ্যেই ট্রাস্টের লেনদেনের হিসাব খতিয়ে দেখা শুরু করেছে। এটাও দেখা হচ্ছে যে, ট্রাস্টের অনুমতিতেই কি সেই টাকা খরচ হয়েছিল? সূত্রের খবর, ২০২৪ সালের ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে ১১৩ কোটি টাকার খরচের বিষয়টিও নিয়ে তদন্ত চলছে।

Anupam Kher Rammandir Ram Mandir Trust Ram Mandir Land Scam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy