Advertisement
E-Paper

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত রহমান-পুত্র আমিন, খবর প্রকাশ্যে আসতে কী বললেন গায়কের ছেলে?

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন আমিন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। সেই দাবি খারিজ করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১৩:৪০
দুর্ঘটনা প্রসঙ্গে কী বললেন রহমান-পুত্র আমিন?

দুর্ঘটনা প্রসঙ্গে কী বললেন রহমান-পুত্র আমিন? ছবি: সংগৃহীত।

চেন্নাইয়ে পথ দুর্ঘটনায় আহত সঙ্গীত পরিচালক এআর রহমানের ছেলে, গায়ক আমিন রহমান। সোমবার ভোরে তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আর একটি গাড়ির। ঘটনায় আমিন, তাঁর এক বন্ধু এবং অন্য গাড়ির চালক সামান্য আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন আমিন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুর্ঘটনার সময় তিনিই গাড়ি চালাচ্ছিলেন। সেই দাবি খারিজ করে আমিন জানান, তিনি বন্ধুর গাড়ির যাত্রীর আসনে বসেছিলেন। বিমানবন্দরের দিকে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে।

ইনস্টাগ্রামে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমিন।

ইনস্টাগ্রামে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন আমিন। ছবি: সংগৃহীত

সমাজমাধ্যমে আমিন লেখেন, “ঈশ্বরের কৃপায়, দুর্ঘটনায় জড়িত সকলেই নিরাপদে রয়েছেন।” তাঁর খোঁজ নেওয়া, ভালবাসা এবং প্রার্থনার জন্য পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে পরিবারের প্রবীণদের আশীর্বাদ ও তাঁদের দেওয়া মূল্যবোধের কথাও উল্লেখ করেন গায়ক।

আমিনের বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন তাঁর বোন, গায়িকা-সুরকার খতিজা রহমান। তাঁর দাবি, দুর্ঘটনার সময় আমিন যাত্রীর আসনে ছিলেন এবং তাঁর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। তাঁদের সামনে থাকা একটি গাড়ি লাল সিগন্যাল অমান্য করে এগিয়ে আসায় সংঘর্ষ হয় বলে জানান খতিজা। আমিন, তাঁর বন্ধু এবং অন্য গাড়ির চালক— তিন জনই নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।

দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের আগে পরিবারের সঙ্গে তথ্য যাচাই করার অনুরোধ করেছেন খতিজা। ভুল তথ্যের কারণে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ উদ্বেগ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে পুলিশের প্রাথমিক বক্তব্যে রয়েছে অন্য তথ্য। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাস্তার বাঁ দিক থেকে একটি গাড়ি মূল রাস্তায় ঢুকে পড়ায় দুই গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় আমিন, তাঁর বন্ধু এবং অন্য গাড়ির চালক সামান্য আহত হন।

দুর্ঘটনার পর দুই গাড়িই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৩৭ এবং ২৭৯ ধারায় মামলা রুজু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে আমিন ও তাঁর পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক তথ্যের যে ফারাক রয়েছে, সেটিই এখন আলোচনায়।

Bollywood Singer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy