Advertisement
E-Paper

প্রযোজকের প্রস্তাবে অস্বস্তিতে নায়িকা! নিজেকে বাঁচাতে কী পদক্ষেপ করলেন আলোচিত অভিনেত্রী?

প্রযোজক যে এমন কোনও প্রস্তাব দিতে পারেন, তা নাকি ভাবতেই পারেননি অভিনেত্রী। দাদা হিসাবেই সম্বোধন করতেন প্রযোজককে। কিন্তু আচমকাই নাকি প্রযোজকের মেসেজে রীতিমতো অস্বস্তিতে নায়িকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ১৭:০৩
নায়িকা-প্রযোজক ঝামেলা তুঙ্গে?

নায়িকা-প্রযোজক ঝামেলা তুঙ্গে? ছবি: সংগৃহীত।

ভাল কাজ পেতে গেলে নাকি প্রযোজক-ঘনিষ্ঠ হতেই হবে। স্টুডিয়োপাড়ায় কান পাতলে এমন অনেক ধরনের মন্তব্য শোনা যায়। কেউ কেউ এ কথা স্বীকার করেন। কেউ আবার পুরোটাই ভুল তথ্য বলে উড়িয়ে দেন। শোনা যাচ্ছে, টলিপাড়ার অন্দরে এমনই এক ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি শুরু হয়েছিল সমস্যা।

প্রযোজক যে এমন কোনও প্রস্তাব তাঁকে দিতে পারেন, তা নাকি ভাবতেই পারেননি অভিনেত্রী। দাদা হিসাবেই সম্বোধন করতেন প্রযোজককে। কিন্তু আচমকাই নাকি প্রযোজকের মেসেজে রীতিমতো অস্বস্তিতে পড়েন নায়িকা। ঘনিষ্ঠমহলে নাকি এই বিষয়ে আলোচনাও করেছেন। কী ভাবে পরিস্থিতি সামলাবেন, তার জন্য পরামর্শও চেয়েছেন অনেকের কাছে।

এক দিকে ভাল কাজের সুযোগ, অভিনয় আর অন্য দিকে ‘কুপ্রস্তাব’— রীতিমতো ধর্মসঙ্কটে নাকি পড়েছেন অভিনেত্রী। পরিবারের কাছে এই বিষয়ে কান্নাকাটিও করেছেন। ছোটপর্দার আলোচিত মুখ। বহু বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলার পরেও এমন প্রস্তাব? অন্দরের ফিসফাস, অপ্রস্তুতে পড়ে নায়িকা নাকি ঠিক করেছিলেন সবটাই প্রকাশ্যে ফাঁস করে দেবেন। কিন্তু কিছু জনের পরামর্শে নিজেকে আটকে রেখেছেন। তবে সেই প্রযোজককে কড়া ভাষায় উত্তর দিতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি। যদিও এই ঘটনার পরে প্রযোজকের অভিসন্ধি বদলেছে কি না, তার আঁচ পাওয়া কঠিন।

Actor Producer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy