Advertisement
E-Paper

‘আচমকাই বুঝতে পারে বাঁ কাঁধের পাশে কিছু অনুভব করতে পারছে না’, কী ঘটেছিল গীতশ্রী-প্রবীরের সঙ্গে?

সম্প্রতি গীতশ্রীর একটি ভিডিয়ো ঘিরে তৈরি হয়েছে ধন্দ। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন প্রবীর। তাঁকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন অভিনেত্রী। সকলের প্রশ্ন কী ঘটেছে?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০
কী ঘটেছিল প্রবীর-গীতশ্রীর সঙ্গে?

কী ঘটেছিল প্রবীর-গীতশ্রীর সঙ্গে? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী গীতশ্রী রায় এবং ফুটবলার প্রবীর দাস কোনওদিনই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। সম্প্রতি একটি ভিডিয়োকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিরাট ধন্দ। ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন প্রবীর। তাঁকে যত্ন করে খাইয়ে দিচ্ছেন গীতশ্রী। সকলে চিন্তিত এই ভিডিয়োয়। তবে সব চিন্তা কাটালেন গীতশ্রী নিজেই।

অভিনেত্রী জানিয়েছেন, একটি পুরনো ভিডিয়ো ভাগ করে নিয়েছেন প্রবীর। তবে এক বছর আগে খুবই ভয়ের সময়ের মধ্যে গিয়েছে তাঁদের। আচমকাই স্নায়ুরোগে আক্রান্ত হন প্রবীর। যার ফলে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের। গীতশ্রী বলেন, “এক বছর আগে যখন প্রবীর অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় কিছুই কাউকে জানাইনি।”

প্রবীরের অসুস্থতা সম্পর্কে কী বললেন গীতশ্রী?

প্রবীরের অসুস্থতা সম্পর্কে কী বললেন গীতশ্রী? ছবি: ইনস্টাগ্রাম।

তাইল্যান্ডে যাওয়ার আগের দিন অস্বাভাবিক অস্বস্তি অনুভব করেছিলেন প্রবীর। অভিনেত্রী বলেন, “আচমকাই বুঝতে পারে বাঁ দিকের কাঁধ থেকে কিছু অনুভব করতে পারছে না। সেই নিয়েই তাইল্যান্ডে গিয়েছিল দলের সঙ্গে। কিন্তু সেখানে গিয়ে আরও অস্বস্তি বাড়ে। শেষে সুনীল ভাইয়ের (ছেত্রী) পরামর্শে বেঙ্গালুরুর এক চিকিৎসককে দেখাই।” এখানেই শেষ নয়, হাঁটুর নীচে বড় অস্ত্রোপচারও হয়েছিল প্রবীরের। সেই সময় শুটিংয়ের ফাঁকে মুম্বইয়ে প্রবীরের শ্রুশ্রূষার জন্য যান গীতশ্রী। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করে রেখেছিলেন প্রবীর, যা এখন ভাগ করে নিয়েছেন দর্শকের সঙ্গে।

এখন তিনি পুরোপুরি সুস্থ। শারীরিক কারণেই অবসর নিয়েছেন ফুটবল থেকে। গীতশ্রী জানিয়েছেন, আপাতত তাঁরা ভাল আছেন।

Tollywood Bengali Serial

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy