Advertisement
E-Paper

‘জানি না মাঝে সুযোগ কেন পাইনি’, নতুন ধারাবাহিকে কাজ শুরু অনামিকার, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

প্রায় সাত-আট মাস পরে নতুন ধারাবাহিকে কাজ শুরু করলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। গত নভেম্বরে তাঁকে দেখা গিয়েছিল ‘ফুলকি’ ধারাবাহিকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৭
নতুন ধারাবাহিকে দেখা যাবে অনামিকা চক্রবর্তীকে।

নতুন ধারাবাহিকে দেখা যাবে অনামিকা চক্রবর্তীকে। ছবি: সংগৃহীত।

প্রায় সাত-আট মাস হয়ে গিয়েছে। রোল-ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে ছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘ফুলকি’ ধারাবাহিকে। তার পর আর সে ভাবে দেখা যায়নি অভিনেত্রীকে। এ বার ‘গঙ্গা’ ধারাবাহিকে নতুন চরিত্রের মাধ্যমে পর্দায় ফিরছেন অনামিকা।

মাঝে কেন এত দিন অভিনয়ে সুযোগ পাননি? সেই উত্তর অভিনেত্রীর কাছে অধরা। তাই মুখ্য চরিত্রে কাজ না পাওয়াতেও কোনও আফসোস নেই তাঁর। অনামিকা বললেন, “আমি জানি না, কেন এত দিন কাজ পাইনি? তবে অতীত ঘাঁটতে চাই না। কাজের মধ্যে থাকা জরুরি।”

বহু মাস পরে আবার অভিনয়ে ফিরলেন অনামিকা।

বহু মাস পরে আবার অভিনয়ে ফিরলেন অনামিকা। ছবি: সংগৃহীত।

মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমেই অভিনয়যাত্রা শুরু করেন অনামিকা। কিন্তু শেষ কয়েক বছরে তাঁকে নায়িকা হিসাবে সে ভাবে দেখা যায়নি। অনামিকা বলেন, “আমার কখনও এমন ব্যাপার ছিল না যে, নায়িকার চরিত্রেই সুযোগ পেতে হবে। ভাল চরিত্র, ঠিক কাজ পাওয়াই খুব গুরুত্বপূর্ণ। তাই ‘গঙ্গা’ ধারাবাহিকের মনীষার চরিত্রে কাজ করতে পেরে ভাল লাগছে।”

‘গঙ্গা’ ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে।

‘গঙ্গা’ ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে। ছবি: সংগৃহীত।

এর আগেও নায়িকার কাছে নানা ধরনের কাজের সুযোগ এসেছে। কিন্তু শেষপর্যন্ত সেই কাজ আর হয়ে ওঠেনি। কোনও না কোনও কারণে নেতিবাচক ফল এসেছে। অনামিকা যোগ করেন, “এটি খুব ইতিবাচক চরিত্র। যার মানসিক স্বাস্থ্যের একটা বড় দিক তুলে ধরা হবে কাহিনিতে।” ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। খুব অল্প সময়ের জন্য কি দেখা যাবে তাঁর এই চরিত্র? নাকি তাঁর কাহিনি মোড় নেবে অন্য দিকে। সে কথা অবশ্য এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অনামিকা।

Tollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy