Advertisement
E-Paper

আর একবার বিয়ে করতে চান বিপাশা

ফের কেন বিয়ে করতে চান বিপাশা? কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক কি শুধুই দেখনদারি?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৩:১৭
বিয়ের দিন কনের সাজে বিপাশা। ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বিয়ের দিন কনের সাজে বিপাশা। ছবি: বিপাশা বসুর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

গত বছরই ধুমধাম করে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিপাশা বসু। তাঁদের সুখী দাম্পত্যের ছবি একাধিক বার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাইরে থেকে দেখে তো কখনও মনে হয়নি, দম্পতির মধ্যে কোনও সমস্যা রয়েছে। তা হলে ফের কেন বিয়ে করতে চান বিপাশা? কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক কি শুধুই দেখনদারি?

আরও পড়ুন, কর্ণ-বিপাশার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এ বার ইনস্টাগ্রামে

না! বিষয়টা তেমন নয়। ফের বিয়ে করতে চান বিপাশা, এ কথা ঠিক। সম্প্রতি মুম্বইয়ে এক বইপ্রকাশ অনুষ্ঠানে নিজেই এ কথা স্বীকার করেছেন নায়িকা। তবে পাত্র হিসেবে থাকতে হবে কর্ণ সিংহ গ্রোভারকেই!

আরও পড়ুন, বিয়ের আগেই বিপাশা-করণের হনিমুন?

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের বিপাশা জানিয়েছেন বিয়ের প্রস্তুতি ঠিক যেন কোনও ছবির প্রস্তুতির মতো। তাঁর কথায় ‘‘একটা বিয়ে মানে কতরকম আইডিয়ার সমাহার। চেকলিস্ট মেলানো যেন আর শেষ হয় না। আমি যখন বিয়ে করেছিলাম ঠিক যেন কোনও ফিল্মের প্রিপারেশন। ফের ওই দিনটা ফিরে পেতে চাই। দু’জনের জার্নিটা অসাধারণ।’’ !

!

Bipasha Basu Karan Singh Grover Celebrities celebrity gossip বিপাশা বসু কর্ণ সিংহ গ্রোভার Celebrity Couples Bollywood Celebrities Bollywood Gossip

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy