Advertisement
E-Paper

অজয় দেবগণ নয়, বলিউডের নতুন ‘সিংহম’ সানি

রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম’-এর দু’টি ছবিতেই অজয় দেবগণকে দেখা গিয়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সিংহম থ্রি’র পরিচালকও নতুন, নায়কও নতুন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৮:২৩
বলিউডের নতুন ‘সিংহম’ সানি দেওল!

বলিউডের নতুন ‘সিংহম’ সানি দেওল!

হানি সিংহের গান। র‌্যাপ, নাচ। সঙ্গে অজয় দেবগণের ধুঁয়াধার অ্যাকশন আর অসাধারণ কমেডি টাইমিং। আর কী চাই! সৌজন্য ‘সিংহম’। কিন্তু ‘সিংহম’-এর পরবর্তী ছবিতে অজয় দেবগণ থাকছেন না। তাঁর জায়গায় দেখা যাবে সানি দেওলকে। হ্যাঁ, বলিউডে আপাতত এটাই অন্যতম গুঞ্জন। অজয় দেবগণকে সাইড কাটিয়ে বলিউডের নতুন ‘সিংহম’ হচ্ছেন সানি দেওল।

রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম’-এর দু’টি ছবিতেই অজয় দেবগণকে দেখা গিয়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘সিংহম থ্রি’র পরিচালকও নতুন, নায়কও নতুন।

আরও পড়ুন, বানভাসি মু্ম্বইয়ের অবস্থা নিয়ে মজা করে বিপাকে অমিতাভ

আরও পড়ুন, ছেলের জন্য রান্না করলেন সইফ!

বলিউড হাঙ্গামা’র রিপোর্ট অনুযায়ী, সানি দেওলের ‘সিংহম থ্রি’ পরিচালনা করবেন বলিউডের নতুন পরিচালক কে রবিচন্দ্রন। রিপোর্টে আরও বলা হয়েছে, সানি নাকি নির্মাতাদের হ্যাঁ বলার আগে অজয়ের অনুমতিও নিয়েছিলেন। তবে ছবির নাম হয়তো ‘সিংহম’ রাখা হবে না। তামিল ছবি ‘এসআইথ্রি’র অনুকরণে এই নামই রাখা হতে পারে। তবে বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে কিছু জানা যায়নি।

আপাতত মুক্তির অপেক্ষায় সানি দেওলের নতুন ছবি ‘পোস্টার বয়েজ’। তবে ‘সিংহম’ নিয়েও নাকি খুবই উৎসাহী অভিনেতা।

অজয়ের ‘সিংহম’ থেকে আরও যেটা পাওয়া গিয়েছিল, সেটা হল ‘আতা মাঝি সটকলি’। মানেটা খুব সোজা— মাথাটা আমার খারাপ হয়ে গিয়েছে! অজয় দেবগণের বদলে সানিকে নেওয়ার সিদ্ধান্তে ‘সিংহম’ ফ্যানেরা কিন্তু অনেকেই এই প্রশ্নও করছেন!

Ajay Devgn Sunny Deol Rohit Shetty Singham Celebrities Film Actor অজয় দেবগণ সানি দেওল

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy