Advertisement
E-Paper

সলমনের কোলে এই বাচ্চাটি কে?

কখনও ভাগ্নে আহিল তাঁর সঙ্গী, কখনও মাতিন তো কখনও আবার হর্শালি। কিন্তু সলমনের কোলে এই বাচ্চাটি কে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৮ ১০:১২
সলমন ও ইমরান।

সলমন ও ইমরান।

তাঁর জীবনে যত ব্যস্ততাই থাকুক, বাচ্চাদের জন্য সবসময় তাঁর রুটিনে সময় রাখা থাকে। তিনি সলমন খান। কখনও ভাগ্নে আহিল তাঁর সঙ্গী, কখনও মাতিন তো কখনও আবার হর্শালি। কিন্তু সলমনের কোলে এই বাচ্চাটি কে?

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেটার ইরফান পঠান। আর ঘটনাটি আইপিএল ফাইনালের দিন। ইরফানের ছেলে সলমনের কোলে, অবাক হওয়ারই কথা খানিকটা। সে দিন ইরফানের ছেলে ইমরানকে কোলে নিয়ে একটু খুনসুটিই করতে দেখা গেল সলমনকে। ছোট্ট ইমরানের নজর ছিল সলমনের ব্রেসলেটের দিকে। আর তখনই তাকে ভোলানোর জন্য নানান ছলাকলার শরণাপন্ন হতে হয় সলমনকে। তা দেখে হাসিতে ফেটে পড়েন ইরফান।

টুইটারে ইরফান লিখছেন, “সলমন ভাইয়ের সঙ্গে দেখা করে ভালই লাগল। খেলা নিয়ে ভাইয়ের জীবনের অনেক অজানা গল্প জানা গেল। আগে কখনও শুনিনি যে, সলমন ভাই সেলিম দুরানির কাছে কিছুদিনের জন্য ট্রেনিং নিয়েছিলেন।”


সলমনের সঙ্গে দেখা করে বেশ খুশিই ইরফান পঠান।

বিয়ের কথা কোনও দিন খোলসা করে বলেন না সলমন। যতবারই সংবাদ মাধ্যম তাঁর কাছে এই প্রশ্ন নিয়ে যায়, তিনি সুকৌশলে এড়িয়ে যান বিষয়টা। তবে গত বছর সংবাদ সংস্থা কে দেওয়া একটি সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, “বিয়ে নিয়ে কোনও চিন্তভাবনা নেই। তবে বাচ্চা নিয়ে চিন্তাভাবনা আছে।” বাচ্চাদের প্রতি তাঁর এত টান, বাচ্চা নিয়ে চিন্তাভাবনা থাকারই কথা। সলমন কি কর্ণ জোহর বা তুষার কপূরের মতো সিঙ্গল ফাদার হওয়ার দিকেই এগোচ্ছেন? সে বিষয়ে অবশ্য আপাতত নীরব সলমন।

আরও পড়ুন: রণবীরের সম্পর্কে গোপন কথা শেয়ার করলেন করিনা?

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম।

Salman Khan Irfan Pathan Bollywood Celebrities সলমন খান ইরফান পঠান

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy