Advertisement
E-Paper

ভারতে ‘স্পাইডার-ম্যান’ মুক্তির আগে বিশেষ নির্দেশ সেন্সরের, চুম্বনের দৃশ্যে কাঁচি, বাদ পড়েছে প্রায় আট সেকেন্ড

২৩ জুলাই জারি হওয়া শংসাপত্র অনুযায়ী, ছবিটির অনুমোদিত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৪ মিনিট ৫২ সেকেন্ড। বেশ কয়েকটি সংশোধনের পর মুক্তির অনুমতি পেয়েছে। বোর্ডের নির্দেশে ছবিতে মদ্যপানের কুফল-সংক্রান্ত বাধ্যতামূলক সতর্কবার্তা সংযোজন করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ২৩:০২
কী বিশেষ নির্দেশ দিল সেন্সর বোর্ড?

কী বিশেষ নির্দেশ দিল সেন্সর বোর্ড? ছবি: সংগৃহীত।

৩০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’ ছবিটি। ভারতে মুক্তির আগে কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ডের ছাড়পত্র পেল নতুন এই ছবি। ছবিটিকে ১৩ বছর বা তার বেশি বয়সিদের জন্য অভিভাবকের পরামর্শ-সহ উপযোগী শংসাপত্র দেওয়া হয়েছে। তবে ছাড়পত্রের পাশাপাশি ছবিতে কয়েকটি পরিবর্তনের নির্দেশও দিয়েছে বোর্ড।

২৩ জুলাই জারি হওয়া শংসাপত্র অনুযায়ী, ছবিটির অনুমোদিত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৪ মিনিট ৫২ সেকেন্ড। বেশ কয়েকটি সংশোধনের পর মুক্তির অনুমতি পেয়েছে।

বোর্ডের নির্দেশে ছবিতে মদ্যপানের কুফল-সংক্রান্ত বাধ্যতামূলক সতর্কবার্তা সংযোজন করতে হবে। পাশাপাশি, তিনটি স্থানে ব্যবহৃত অশালীন শব্দ সংলাপ বাদ দিতে বা শব্দহীন করতে বলা হয়েছে।

এ ছাড়াও ছবির ৪৪ মিনিট এবং ৫৭ মিনিটের অংশে থাকা দু’টি চুম্বনের দৃশ্য কেটে ফেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সব মিলিয়ে প্রায় আট সেকেন্ড দৈর্ঘ্যের ওই অংশ বাদ দেওয়া হয়েছে। ভারতে ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশে মুক্তির এক দিন আগেই ভারতীয় দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন। প্রসঙ্গত, ‘ওডিসি’র পরে টম হল্যান্ডকে আরও এক বার অন্য ভাবে দেখার অপেক্ষায় দর্শক।

Hollywood tom holland

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy