Advertisement
E-Paper

মায়ের স্ফীতোদর ছুঁয়ে দেখছে ছোট্ট দুয়া! মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে কী বার্তা দীপিকা-রণবীরের?

দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংহের হয়ে গেল দু’বছর বয়স। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিলেন তারকাদম্পতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৩
দীপিকা-রণবীরের কন্যা দুয়ার জন্মদিন!

দীপিকা-রণবীরের কন্যা দুয়ার জন্মদিন! ছবি: সংগৃহীত।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুোকন ও রণবীর সিংহ। এর মধ্যেই দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংহের হয়ে গেল দু’বছর বয়স। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ মুহূর্ত ভাগ করে নিলেন তারকাদম্পতি।

সাদা রঙের লেসের তৈরি প্যান্ট ও ক্রপ টপ, মুখ প্রসাধনহীন। এমন বেশে দেখা গিয়েছে দীপিকাকে। তাঁরও মাতৃত্বের দু’বছর পূর্ণ হল ৮ সেপ্টেম্বর। দীপিকার স্ফীতোদরও প্রকাশ্যে এল মঙ্গলবার। আসন্ন সন্তানও তাঁদের ভাগ করা ছবিতে জায়গা করে নিল। রণবীরের পরনেও ছিল সাদা রঙের প্যান্ট ও লিনেন শার্ট। আর ছোট্ট দুয়ার পরনেও সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসির ফোয়ারা তার মুখেও।

একটি ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দুয়া। সে মুখ ঢেকে আহ্লাদিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার কোথাও দেখা যাচ্ছে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখছে দুয়া ও রণবীর। একটি ছবিতে দেখা যায়, দুয়াকে কোলে নিয়ে খেলছেন রণবীর।

দীপিকা ও রণবীরের ঘরে আসছে দ্বিতীয় সন্তান।

দীপিকা ও রণবীরের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। ছবি: সংগৃহীত

ছবিগুলি ভাগ করে দীপিকা ও রণবীর লেখেন, “বেবি দুয়া এবং আমাদের মন, দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।” দুয়াকে অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আসন্ন সন্তানের জন্য তারকাদম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, বর্তমানে ‘প্রলয়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রণবীর। তবে দ্বিতীয় সন্তানের পরে তিনি নাকি সংসারে মন দেবেন। মা হওয়ার পরে দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। তবে রণবীর ব্যস্ত ছিলেন সেই সময়ে ‘ধুরন্ধর’-এর শুটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পরে সংসারে সময় দিতে চাইছেন রণবীর।

রণবীর অগস্ট মাস থেকে তাঁর নতুন ছবি ‘প্রলয়’-এর কাজ শুরু করেছিলেন। দীপাবলি পর্যন্ত শুটিং করবেন রণবীর। এর পরে তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। এর পর ২০২৭ সালে ফের ছবির দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা।

Deepika Padukone Ranveer Singh Dua Padukone Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy