Advertisement
E-Paper

দ্বিতীয় সন্তানের মা হলেন দীপিকা! খেলার সাথী এল দুয়ার, পুত্র হল না কি কন্যা?

দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দীপিকা ও রণবীর সিংহের অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১
দ্বিতীয় বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর!

দ্বিতীয় বার মা হলেন দীপিকা, বাবা হলেন রণবীর! ছবি: সংগৃহীত।

দ্বিতীয় বার মা হলেন দীপিকা পাড়ুকোন। পরিবারে এল নতুন সদস্য। মেয়ে দুয়ার এ বার হল খেলার সাথী। এক কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দ্বিতীয় বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই দীপিকা ও রণবীর সিংহের অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া।

শনিবার সন্ধ্যায় মেয়ে হওয়ার খবর ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবির মাধ্যমে দীপিকা জানিয়েছেন, দিদি হয়েছে দুয়া।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম বার মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা। ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্টে নিজের এবং রণবীরের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

মেয়ে হওয়ার খবর ভাগ করে নিলেন দীপিকা-রণবীর।

মেয়ে হওয়ার খবর ভাগ করে নিলেন দীপিকা-রণবীর। ছবি: ইনস্টাগ্রাম।

এর কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখেন দুয়া পাড়ুকোন সিংহ। মেয়ের জন্মের পর বেশ কিছু দিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন তাঁরা। পরে দীপিকা ও রণবীর ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন।

দুয়ার জন্মের পর থেকেই মেয়েকে ঘিরে দীপিকার জীবনে বদল এসেছে অনেকটাই। কাজের পাশাপাশি মাতৃত্বও উপভোগ করছেন অভিনেত্রী।

উল্লেখ্য, কাজের দিক থেকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত দীপিকা। এ ছাড়াও তাঁকে দেখা যাবে অল্লু অর্জুনের ‘রাকা’ ছবিতে।

Deepika Padukone Ranveer Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy