Advertisement
E-Paper

বড়পর্দায় আসছে নতুন গোয়েন্দা, সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়, মুখ্য চরিত্রে দেখা যাবে কাকে?

ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবুর পরে এ বার বড়পর্দায় নতুন গোয়েন্দা। রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণকে বড়পর্দায় আনছেন সৃজিত মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ০৬:৩০
সৃজিতের মাধ্যমে বড়পর্দায় নতুন গোয়েন্দা।

সৃজিতের মাধ্যমে বড়পর্দায় নতুন গোয়েন্দা। ছবি: সংগৃহীত।

প্রদোষচন্দ্র মিত্তির ওরফে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কাকাবাবুর পরে এ বার বড়পর্দায় নতুন গোয়েন্দা। সৌজন্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি অবশ্য এর আগে শার্লক হোমসকেও পর্দায় এনেছেন। এ বার পালা রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণের। হঠাৎ কেন কানাইচরণকে নিয়ে ছবি তৈরির কথা ভাবলেন পরিচালক?

নতুন ছবির ঘোষণা করলেন সৃজিত।

নতুন ছবির ঘোষণা করলেন সৃজিত। ছবি: সংগৃহীত

সৃজিত বললেন, “এর আগে যে যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে কাজ করেছি, তাদের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে। তেমনই কানাইচরণের মধ্যেও একটা বিশেষত্ব রয়েছে। বইতে তার চরিত্রায়ণ, কলকাতার সঙ্গে সম্পর্ক, তার মেজাজ— এই সবকিছু পড়ে খুব ভাল লেগেছিল। তা পড়েই রাজর্ষির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই কানাইচরণকে বড়পর্দায় আনার কথা ভেবেছিলাম।”

শহরে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ যিশু সেনগুপ্ত।

শহরে নতুন গোয়েন্দা ‘কানাইচরণ’ যিশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

লেখকের প্রতিটা গল্পই পরিচালক পড়ে ফেলেছেন। তার মধ্যে ‘কালাপানির দিশা’ গল্পকে কেন্দ্র করে ছবির কাহিনি বুনেছেন সৃজিত। কিন্তু বড়পর্দার নতুন গোয়েন্দার চরিত্রে অভিনয় করবেন কে? সৃজিত জানান, কানাইচরণের চরিত্রের জন্য অভিনেতা যিশু সেনগুপ্তকে ভেবেছেন তিনি।

সৃজিতের নতুন ছবিতে ইধিকা পাল।

সৃজিতের নতুন ছবিতে ইধিকা পাল। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, যিশুকে এর আগে ব্যোমকেশ হিসাবে দেখেছে দর্শক। পরিচালক অঞ্জন দত্তের পরিচালনায় যিশু বেশ কয়েকটি ছবিতে সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’, ‘ব্যোমকেশ বক্সী’, এবং ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’ উল্লেখযোগ্য।

এ ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী, অনুজয় চট্টোপাধ্যায়, ইধিকা পাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এখনও কারও চরিত্র নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি নন পরিচালক। অগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু করবেন সৃজিত। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘ক্যামেলিয়া প্রোডাকশন’।

Tollywood Jisshu Sengupta Idhika Paul Tota Roy Chowdhury

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy