Advertisement
E-Paper

ইমরানের ঠাকুরমাও ছিলেন বলিউডের অভিনেত্রী! তাঁর সঙ্গে সম্পর্কিত আলিয়া ভট্টও, কী ভাবে?

ইমরান এবং আলিয়ার পারিবারিক যোগসূত্রের নেপথ্যে রয়েছেন ইমরানেরই ঠাকুরমা অভিনেত্রী পূর্ণিমা। তাঁর আসল নাম ছিল মেহেরবানু মহম্মদ আলী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৬ ২২:০২
ইমরান ও আলিয়া কী ভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত?

ইমরান ও আলিয়া কী ভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত? ছবি: সংগৃহীত।

‘আওয়ারাপন ২’-এর মুক্তির পর থেকেই সাফল্য উপভোগ করছেন ইমরান হাশমী। গত ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মাত্র চার দিনেই ৯০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ইমরান। এর মধ্যেই জানা যাচ্ছে, আলিয়া ভট্টের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে ইমরানের। সম্পর্কটি বেশ কাছের হলেও বলিউডের বাইরে তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

ইমরান এবং আলিয়ার পারিবারিক যোগসূত্রের নেপথ্যে রয়েছেন ইমরানেরই ঠাকুরমা অভিনেত্রী পূর্ণিমা। তাঁর আসল নাম ছিল মেহেরবানু মহম্মদ আলী। মেহেরবানুর বোন ছিলেন শিরীন মহম্মদ আলী। শিরিনই ছিলেন পরিচালক মহেশ ভট্টের মা। আর মহেশের কন্যা আলিয়া।

ইমরানের বাবা আনোয়ার হাশমী এবং মহেশ ভট্ট সম্পর্কে খুড়তুতো ভাই। অর্থাৎ ইমরান ও আলিয়ার ঠাকুরমারাও ছিলেন দুই তুতো বোন। সেই সূত্রেই ইমরান এবং আলিয়াও তুতো ভাই-বোন। দু’জনেই একই বর্ধিত পরিবারের সদস্য।

ইমরানের ঠাকুমা পূর্ণিমা, অর্থাৎ মেহেরবানু মহম্মদ আলী, নিজেও ছিলেন সেই সময়ের পরিচিত অভিনেত্রী। চল্লিশের দশক থেকে হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। একাধিক ছবিতে অভিনয় করেছেন মেহেরবানু। অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি ‘জ়ঞ্জীর’-এও দেখা গিয়েছিল তাঁকে।

ব্যক্তিগত জীবনেও মেহেরবানুর জীবনে ছিল নানা ওঠাপড়া। প্রথমে ইমরানের ঠাকুরদা সৈয়দ শওকত হাশমীকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই দাম্পত্যে ছন্দপতন ঘটার পরে প্রযোজক-পরিচালক ভগবান দাস বর্মাকে বিয়ে করেছিলেন মেহেরবানু।

উল্লেখ্য, ইমরানকে সম্প্রতি ‘আওয়ারাপন ২’ ছবিতে দেখা গিয়েছে। ২০০৭ সালের সফল ছবি ‘আওয়ারাপন’-এর এই সিকুয়েল এই ছবি। পরিচালনা করেছেন নীতিন কক্কর। ছবিতে ইমরানের সঙ্গে রয়েছেন দিশা পটানী, শবানা আজ়মী-সহ আরও অনেকে।

Emraan Hashmi Alia Bhatt Mahesh Bhatt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy